বিশেষ আদালতে খারিজ ইডির আবেদন, মন্ত্রী চন্দ্রনাথের জামিনের মেয়াদ বাড়ল, চলবে জিজ্ঞাসাবাদ

পুজোর মুখে স্বস্তিতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কিছুটা ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে চন্দ্রনাথকে অন্তত দিন সাতেকের জন্য হেফাজতে নিতে চেয়েছিল ইডি।

ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ আদালতে ইডি সেই আবেদন জানায়। গতকাল প্রতিকূল আবহাওয়ার জন্য বিচারক ছিলেন না। ফলে রায় ঘোষণা হয়নি। আজ আদালত ইডির আবেদন নাকচ করে দিল।

এই নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির চার্জশিটে চন্দ্রনাথের নাম রয়েছে। চন্দ্রনাথ প্রথমে নথিপত্র দিতে গড়িমসি করেছিলেন বলে জানিয়েছিল ইডি। এমনকী বেশ কিছু লেনদেন নিয়ে সংশয় প্রকাশ করেছেন তদন্তকারীরা। বেশ কোমর বেঁধেই নেমেছেন তাঁরা। ইডি সূত্রে খবর, যে নগদ টাকা উদ্ধার হয়েছিল এবং মন্ত্রীর সম্পত্তি ও লেনদেনের নানা ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে। যে কাগজপত্র মন্ত্রী জমা দিয়েছেন তা যথেষ্ট নয় বলেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

যদিও আদালত জানিয়েছে, এখনই মন্ত্রীকে হেফাজতে নেওয়ার দরকার নেই। তবে কাল ও শুক্রবার সিজিও কমপ্লেক্সে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি। সকাল ১১টা থেকে ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চালানো যাবে। এমনকী প্রয়োজন পড়লে তাঁকে পরেও ডাকা যাবে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করেছিলেন মন্ত্রী। বেশ কিছু শর্ত বেঁধে দিয়ে ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছিল আদালত। ইডি জামিনের বিরোধিতা করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+