Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শোভন চট্টোপাধ্যায় কোন দিকে? নীরবতা ভেঙে নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে দেওয়া জবাবে মিলল ইঙ্গিত

নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারী যে দাবি করছেন তা অন্যায্য ও অসত্য। ফেসবুকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে করা এক ভিডিও বার্তায় এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টো

নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারী যে দাবি করছেন তা অন্যায্য ও অসত্য। ফেসবুকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে করা এক ভিডিও বার্তায় এমনটাই মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারী জঘন্য মানসিকতা নিয়ে এক প্রাক্তন আইএএস-এর বই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বলেও মনে করেন তিনি।

নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম নিয়ে শুভেন্দু অধিকারী

রবিবার সন্ধেয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীদের কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে। সেখানে শুভেন্দু অধিকারী ফুলের তোড়া দিয়ে সুকান্ত মজুমদারকে স্বাগত জানান। পাশাপাশি তিনি বলেন, এখানে রাজনীতি খোঁজার কোনও কারণ নেই। তিনি (সুকান্ত) তাঁর (শুভেন্দু) বাবা-মা-র সঙ্গে সৌজন্য বিনিময় করতে এসেছেন। বিরোধী দলনেতা আরও বলেন, ২০০৮ সালের পঞ্চায়েক নির্বাচনের আগে ১৩ মার্চ শান্তিকুঞ্চের ছাদে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বাড়িতে রাত কাটিয়ে নন্দীগ্রামের মাটি নিয়ে কলকাতায় গিয়ে ১৪ মার্চ মিছিল করেন তিনি। নন্দীগ্রাম আন্দোলনে অধিকারী পরিবারের অবদানের কথাও স্মরণ করিয়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, নন্দীগ্রাম না হলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

 অতিথিকে অভ্যর্থনা জানাতে গিয়ে মিথ্যা তথ্য পরিবেশন

অতিথিকে অভ্যর্থনা জানাতে গিয়ে মিথ্যা তথ্য পরিবেশন

এদিন ফেসবুক বার্তায় শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেন, লক্ষ্মীপুজোর দিন বাড়িতে অতিথিকে অভ্যর্থনা জানাতে গিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করেছেন শুভেন্দু অধিকারী। শোভন চট্টোপাধ্যায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নন্দীগ্রামের আন্দোলন ভারতের কৃষক সমাজকে মুক্তির আলো দেখিয়ে ছিল। এনিয়ে কোনও বিতর্ক নেই বলেও মন্তব্য করেন তিনি। এছাড়াও তিনি বলেন দেশের সর্বোচ্চ আদালতও এতে স্বীকৃতি দিয়েছিল।

শোভনের নিশানায় শুভেন্দু

শোভনের নিশানায় শুভেন্দু

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে শোভন চট্টোপাধ্যায় বলেন, ২০০৭ সালের ১৪ মার্চ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই ছিলেন। দিনের শুরুতে তিনি তৃণমূল ভবনে ছিলেন, শান্তিকুঞ্জে ছিলেন না। সেদিন বিকেল সাড়ে তিনটে চারটের সময় রওনা দেন তিনি। সেদিনের ঘটনার বর্ণনা দিতে গেলে আজও শিউরে উঠতে হয় বলে মন্তব্য করেন তিনি। শোভন বলেছেন, রাত সাড়ে দশটার সময় কোলাঘাট পেরিয়ে চণ্ডীপুরের দিকে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ধরে সিপিএম-এর দুষ্কৃতীরা। মমতা বন্দ্যোপাধ্যায় জেদ ছিল, তিনি নন্দীগ্রাম যাবেনই। শোভন চট্টোপাধ্যায় প্রশ্ন করেছেন, সেদিন শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন।
পরের দিন ১৫ মার্চ তাঁরা তমলুক ও নন্দীগ্রাম হাসপাতালে যান। সেই সময় শুভেন্দু অধিকারী কোথায় ছিলেন। শুধু এই দুদিনই নয়, ২০০৭-এর ১৪ মার্চের আগে কিংবা পরে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে কি কোথাও দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে, সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন করেছেন শোভন চট্টোপাধ্যায়।

সত্যটা কী

শোভন চট্টোপাধ্যায়ের অভিযোগ শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে বিকৃত তথ্য পরিবেশন করছেন। শোভন বলেন, তিনি (শুভেন্দু) বলছেন, ১৪ মার্চের পরে শান্তিকুঞ্চ থেকে নন্দীগ্রামের মাটি নিয়ে নিয়ে নবান্ন দখল করেছেন। প্রাক্তন বিজেপির নেতার দাবি, শুভেন্দু অধিকারীর দেওয়া তথ্য মিথ্যা। তার মতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলনের নাম। শোভন চট্টোপাধ্যায় অভিযোগ করেন, সেই সময় হাসপাতালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিল পুলিশ। তিন-তিনটে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছিল। তিনি বলেন, এব্যাপারে পুত্র স্নেহ থাকলেও শিশির অধিকারীর উচিত ছিল অসত্য তথ্য পরিবেশন থেকে শুভেন্দু অধিকারীকে বিরত করা।

শালীনতার সব সীমা ছাড়াচ্ছেন শুভেন্দু

শালীনতার সব সীমা ছাড়াচ্ছেন শুভেন্দু

শোভন চট্টোপাধ্যায় বলেন দীপক ঘোষের বই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ এবং নন্দীগ্রাম নিয়ে অসত্য বলে সহ্য আর শালীনতার সব সীমা অতিক্রম করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর করা শান্তিকুঞ্জ না থাকলে দিদি থেকে দিদিমা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া হত না মন্তব্যের পাল্টা শোভন চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারীর সাংসদ, বিধায়ক, মন্ত্রী হওয়া হত না। যা আজ অস্বীকার করছেন শুভেন্দু অধিকারী।
শোভন চট্টোপাধ্যায় বলেন, সৃষ্টি যদি শ্রষ্টাকে অস্বীকার করে, তাহলে শ্রষ্টার কোনও ক্ষতি হয় না। তিনি বলেন বাংলার মানুষ ইতিহাসটা জানে। ৪২ বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের মানসিকতার যুক্ত ছিলেন। সেই কারণে নৈতিক কর্তব্য থেকেই তিনি শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ করছেন। তবে তিনি বর্তমানে রাজনীতি থেকে দূরে রয়েছেন। আর শুভেন্দু অধিকারী নিজের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য নাকি ব্যক্তি আক্রমণ করে বাংলায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, সেই প্রশ্ন করেছেন শোভন চট্টোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+