পুকুর সংস্কার করতে গিয়ে আস্ত নরকঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য বাঁশদ্রোণীতে
পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হল একটি নরকঙ্কাল! সোমবার সকালে এই ঘটনা ঘটে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে। উদ্ধার হয় মাথার খুলি, হাড়। একটি প্যান্ট ও জুতোও উদ্ধার হয়েছে পুকুর থেকে।
কলকাতা, ২৭ মার্চ : পুকুর সংস্কার করতে গিয়ে উদ্ধার হল একটি নরকঙ্কাল! সোমবার সকালে এই ঘটনা ঘটে বাঁশদ্রোণীর ব্রহ্মপুরে। উদ্ধার হয় মাথার খুলি, হাড়। একটি প্যান্ট ও জুতোও উদ্ধার হয়েছে পুকুর থেকে। তবে তা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে না, নরকঙ্কালটি পুরুষ নাকি মহিলার! বাঁশদ্রোণী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খবর দেওয়া হয়েছে পার্শ্ববর্তী থানাতেও।
ব্রহ্মপুর এলাকায় একটি পুকুর দীর্ঘদিন সংস্কার অভাবে পড়েছিল। এদিন পানাভর্তি পুকুরটিতে সংস্কারের কাজে নামে ঠিকাকর্মীরা। সংস্কারের কাজ চলাকালীন পুকুর থেকে একটি নরকঙ্কাল উদ্ধার হয়। মাথার খুলি, হাড় উদ্ধারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। উদ্ধার হয় একটি প্যান্ট ও জুতোও। খবর দেওয়া হয় পুলিশকে। বাঁশদ্রোণী থানার পুলিশ নরকঙ্কালটি উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনের পর দেহ লোপাট করতে ওই পুকুরে ফেলে দেওয়া হতে পারে। এলাকায় সাম্প্রতিককালের মধ্যে কোনও অপরাধমূলক ঘটনা ঘটেছে কি না, তা খোঁজখবর নিচ্ছে পুলিশ। পুকুরের মালিক ও পাড়া-প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাঁরা কোনও অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছেন কি না।
সেইসঙ্গে বাঁশদ্রোণী থানার পুলিশ পার্শ্ববর্তী থানাতেও খবর দিয়েছে। তাদের থানায় কোনও মিসিং ডায়েরি হয়েছে কি না জানাই তদন্তকারীদের উদ্দেশ্য। ওই দেহটি কার হতে পারে, সর্বাগ্রে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications