New Town Shoot Out: নিউ টাউনে ইকো পার্কের সামনে যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত এক

New Town Shoot Out: ভর সন্ধ্যায় শুট আউট নিউ টাউনের ইকো পার্কের সামনে। এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি দুষ্কৃতীদের। যুবকের মাথায় গুলি লাগে। কার্যত আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিশবাহিনী।

ছুটে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, পুরানো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে দুষ্কৃতীদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি (New Town Shoot Out) ।

New Town Shoot Out

খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভির ফুটেজও। মৃত ওই যুবকের নাম নাসির উদ্দিন খান বলে জানা যাচ্ছে। সে ভাঙরের বাসিন্দা বলে খবর। পুলিশ সূত্রে খবর, নিউ টাউন রাম মন্দির আইল্যান্ডের কাছে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন নাসিক। হঠাত করেই একটা বাইকে করে দুজন দুষ্কৃতি আসে।

এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই নাসিরকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে একাধিকবার শুট করে বলে দাবি স্থানীয়দের। আর এরপর বাইকে করে তারা পালিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ছড়িয়ে পড়ে আতঙ্ক। মুহূর্তে সমস্ত দোকান বন্ধ করে লোকজন চলে যায়।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইকোপার্ক থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় নাসির উদ্দিন খান গুলিবিদ্ধ ওই ব্যক্তির। স্থানীয়দের বয়ান নিচ্ছে ইকোপার্ক থানার পুলিশ। জানা যাচ্ছে, ইকো পার্ক থানার পুলিশের পাশাপাশি বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশও গোটা ঘটনার তদন্ত করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+