Sheikh Shahjahan: 'CBI হলে ভালই হবে', হঠাৎ কেন সুর বদল শাহজাহান শেখের
CBI তদন্ত হলে ভালই হবে। জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথাই বললেন সন্দেশখালির বাঘ শেখ শাহজাহান। গতকাল কলকাতা হাইকোর্ট সন্দেশখালির ঘটনার তদন্তের ভার সিবিআইয়ের হাতে দিয়েছে। হঠাৎ করে শেখ শাহজাহানের এই সুর বদলে নতুন জল্পনা তৈরি হয়েছে।
েশখ শাহজাহান এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার সকালে শেখ শাহজাহানকে মেডিকেল চেকআপে জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। ইডি দফ্তর থেকে বেরোনোর সময় শেখ শাহজাহানকে প্রশ্ন করা হয় যে এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, উত্তরে শাহজাহান বলে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। প্রশ্ন করা হয় ইডি ও তদন্ত করছে উত্তরে বলেন সবটাই ভালো হবে।

শখ শাহজাহান এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার সকালে শেখ শাহজাহানকে মেডিকেল চেকআপে জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। ইডি দফ্তর থেকে বেরোনোর সময় শেখ শাহজাহানকে প্রশ্ন করা হয় যে এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, উত্তরে শাহজাহান বলে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে। প্রশ্ন করা হয় ইডি ও তদন্ত করছে উত্তরে বলেন সবটাই ভালো হবে।
হঠাৎ করে শেখ শাহজাহানের এই সুর বদল নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি কটাক্ষ করে বলেছে, শেখ শাহজাহান বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তাঁকে ছুড়ে ফেলে দিয়েছে। সেকারণেই এখন সিবিআইয়ের হয়ে কথা বলছেন। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই সন্দেশখালির ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতে দিয়েছে। এবং সন্দেশখালির বাসিন্দারা সরাসরি সিবিআইকে অভিযোগ জানাতে পারবেন। সেই সঙ্গে সন্দেশখালিকতে স্পর্শ কাতর এলাকায় সিসিটিভি এবং বড় আলো বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বালুরঘাটের সভা থেকে সন্দেশখালি নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সরাসরি অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার দুষ্কৃতিদের আড়াল করছে। সন্দেশখালি কাণ্ডে শাহজাহান শেখকে গ্রেফতার করেনি পুলিশ। হাইকোর্টের নির্দেশের পর গ্রেফতার হয়েছে শাহজাহান শেখ। দোষীদের উল্টো ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ।
এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছেন সন্দেশখালির প্রতিবাদী মহিলা রেখা পাত্রকে। রেখা পাত্র শাহজাহান শেখদের বিরুদ্ধে সন্দেশখালিতে মুখ খুলেছিলেন। প্রতিবাদে সামিল হয়েছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য শাহজাহান শেখের বিরুদ্ধে জমি দখল থেকে মহিলাদের উপরে নির্যাতন একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু ইডি হেফাজতে সব অভিযোগ অস্বীকার করেছেন শাহজাহান শেখ। উল্টে তিনি দাবি করেছিলেন কারোর কোনও জমি কোনও দিন তিনি দখল করেননি। ইডির উপর হামলার ঘটনার নিন্দাও করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications