ভাঙা হবে হেলে যাওয়া বহুতলও, গার্ডেনরিচের ঘটনায় দায় এড়াচ্ছেন ফিরহাদ হাকিম?
গার্ডেনরিচ এলাকায় একাধিক বাড়ি অবৈধ নির্মাণ হয়েছে। কোনও প্ল্যান নেই বেশির ভাগ বাড়িতেই। সব থেকে ভয়ের বিষয় একটি বাড়ির উপরে অন্য বাড়ি হেলে পড়েছে। নিজের বিধানসভা এলাকা। কিন্তু কিছুই এতদিন জানতে পারেননি মেয়র ফিরহাদ হাকিম!
কীভাবে এই কথা বলছেন মেয়র? তিনি ওই এলাকার বিধায়ক। তাহলে কেন তার কাছে এই গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য এসে পৌঁছলো না? বছরের পর বছর ধরে কীভাবে এই সব এলাকায় অবৈধ নির্মাণ হয়ে আসছে? এই প্রশ্ন উঠছে।

গার্ডেন রিচের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় ৯ জন এখন অবধি মারা গিয়েছে। মৃত্যুর সংখ্যা কি আরও বাড়তে পারে? সেই প্রশ্ন উঠছ। তার থেকেও বড় প্রশ্ন উঠেছে মেয়রের বক্তব্যে। তিনি এখন সব কিছু জানতে পারছেন। এবার ব্যবস্থা নেওয়া হবে। একথাও শোনা যাচ্ছে। কিন্তু চলে যাওয়া প্রাণগুলো কি আর ফিরে আসবে? এই প্রশ্ন তুলছেন বিরোধীরা।
গার্ডেনরিচ এলাকাতেই দুটি বাড়ি কার্যত এক হয়ে গিয়েছে। মাঝখানে আর তাদের মধ্যে কোনও ব্যবধান নেই। একটি বাড়ির উপর আরেকটি বাড়ি সম্পূর্ণভাবে হেলে পড়েছে। বাড়ি দুটোতেই ফাটল ধরা পড়েছে। এই ছবি দেখে রীতিমতো শিউড়ে উঠছে সাধারণ মানুষ। সব থেকে বড় কথা দীর্ঘদিন ধরে ওই বাড়িগুলিতে বহু পরিবার বাস করছে।
কেন এমন ঘটনা ঘটল? তাই নিয়ে প্রশ্ন উঠছে। কাউন্সিলর কিছুই দেখেন না? না কি তিনি দেখেও কোনও কথা বলেন না? সেই প্রশ্ন উঠেছে। মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন, আজকের মধ্যে সব উদ্ধারকাজ হয়ে যাবে। আগামী কাল ওই জায়গাটা পরিষ্কার করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ওই এলাকায় আরও একটা বিল্ডিং হেলে আছে। সেটি ভেঙে ফেলা হবে। বাড়ি দুটি খালি করে দেওয়া হয়েছে। বেআইনি বাড়ি তৈরির দরকার হয় না। এখন সরকার যেভাবে বাড়ি বানানোর অনুমতি দিচ্ছে। তাতে বেআইনি বাড়ি বানানোর দরকার হয় না।
"বাড়ি বানানো একজন কাউন্সিলরের দেখার দায়িত্ব নয়। ইঞ্জিনিয়ারের দেখার দায়িত্ব। আমাদের দুর্ভাগ্য। বিল্ডিংটা হচ্ছিল আমরা জানতে পারিনি।" এমনই কথা বলছেন মেয়র। কিন্তু কীভাবে তিনি এই কথা বলছেন? সেই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications