Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Dana: 'শাটডাউন' হল কলকাতা বিমানবন্দর! বন্ধ হচ্ছে শিয়ালদহের দক্ষিণ শাখার ট্রেন চলাচলও

Cyclone Dana West Bengal Alert: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই শুরু হয়ে যাবে সাইক্লোন দানার(Cyclone Dana) তান্ডব। ইতিমধ্যে বাংলার উপকুলে শুরু হয়েছে জোর বৃষ্টি। এমনকি কলকাতার আকাশেও দুর্যোগের ঘনঘটা। মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়ে চলেছে।

তবে সাইক্লোন দানা বাংলার উপকূলের (Cyclone Dana West Bengal Alert) দিকে যত এগিয়ে আসবে তত বৃষ্টির পরিমান বাড়বে বলে জানানো হয়েছে। কলকাতা এবং সংলগ্ন জেলায় ৯০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

Airport

ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকে বন্ধ রাখা হল কলকাতা বিমানবন্দর। ৬টার পর থেকে কোনও বিমান আর উড়বে না বলে বুধবারই জানানো হয়। ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও যাত্রীকে আর ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। একাধিক বিমান বাতিল করা হয়েছে ইতিমধ্যে।

সেই মতো বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে বাতিল করা হয় কলকাতাগামী একাধিক বিমান পরিষেবা। বাগডোগরা বিমানবন্দর সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী কাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কলকাতাগামী সব বিমান বাতিল। ঘূর্ণিঝড়ের প্রভাব কমার পর কলকাতাগামী বিমান পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে। এর জেরে মোট কলকাতা আসা যাওয়া ৪টি বিমান বাতিল ঘোষণা করা হয়েছে বলে খবর।

অন্যদিকে একাধিক লোকাল ট্রেনও বাতিল থাকছে। প্রায় ১৪ ঘণ্টা শিয়ালদহ দক্ষিণশাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই মতো রাত ৮টা থেকে শুক্রবার ১০ টা পর্যন্ত এই পরিষেবা বইন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এমনকি হাওড়া ডিভিশনেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর, ফলে চরম সমস্যার মধ্যে পড়বেন সাধারণ। অন্যদিকে হাওড়া-বাবুঘাট সহ জেলার বিভিন্ন অংশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এই অবস্থায় যদিও মুশকিল আসান হবে কলকাতা মেট্রো। দুর্যোগের রাত কিংবা দিনে মেট্রো পরিষেবা স্বাভাবিক কলকাতায় থাকছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আর সেখান থেকে কলকাতা সহ সর্বত্র নজরদারি চালানো হবে।

যেখানে রাতে থাকবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জারি করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর। আর সেটি হল ২২১৪-৩৫২৬ এবং ১০৭০। কেউ প্যানিক হবে না, তবে সতর্ক থাকবেন। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+