অভিযুক্তদের শাস্তি চান, চোপড়া কাণ্ডে এবার ঢোক গিললেন তৃণমূল বিধায়ক হামিদুল রহমান
চোপড়া কাণ্ডে রাজনৈতিক চাপে শাসক দল তৃণমূল। প্রকাশ্য রাস্তায় স্থানীয় তৃণমূল নেতা বাঁশের কঞ্চি দিয়ে এক তরুণী ও তার সঙ্গীকে পেটালেন। অভিযুক্তের পাশেই দাঁড়িয়েছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান।
বুধবার সুর নরম করলেন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো তাকে ধমক দিয়েছেন। শোকজ করেছে উত্তর দিনাজপুর তৃণমূল নেতৃত্ব। এবার তারপরেই কি সুর নরম করতে বাধ্য হলেন তৃণমূল বিধায়ক?

ছবি সৌজন্য- Hamidul Rahaman/ফেসবুক
আজ বুধবার বিধানসভায় এসেছিলেন তৃণমূল বিধায়ক। তার মন্তব্য, ঘটনাপ্রবাহ সম্পর্কে প্রশ্ন করা হয়। সাংবাদিকরা তাঁকে কার্যত ছেঁকে ধরেছিলেন। প্রশ্নবাণের সামনে বিব্রত হতে দেখা যায় বিধায়ককে। এদিন তরুণীর পাশে দাঁড়িয়েছেন তিনি। ঘটনায় দোষীদের শাস্তির দাবিও করেছেন।
ঘটনার পর রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিধায়ক। তরুণীকেই কাঠগড়ায় তুলেছিলেন। মূল অভিযুক্ত জেসিবির পাশেও দাঁড়িয়েছিলেন। মুসলিম রাজ্যে এমন বিচার হয়েই থাকে। এই কথাও বলেছিলেন বিধায়ক। তার পরেই ঝড় উঠেছিল রাজনৈতিক মহলে৷
তিনি কি তার বক্তব্যে অনুতপ্ত? সেই প্রশ্ন বিধায়ককে করা হয়েছিল। কিন্তু তার কোনও জবাব হামিদুল রহমান দেননি। পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। নিজেকে সেফ সাইডে রেখে বিধায়ক বলেন, তিনি কোনও অসম্মানজনক মন্তব্য করেননি। তাঁর মন্তব্যকে বিকৃত করা হয়েছে। মহিলার অসম্মান হওয়ায় দু:খুপ্রকাশ করেছেন বিধায়ক।
হামিদুল রহমানের ওই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। তৃণমূল বিধায়ককে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে তিরষ্কার করা হয়েছে বলেও খবর। এরপরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধায়ককে উত্তর দিনাজপুরের তৃণমূল শোকজ করেছে। অভিযুক্ত জেসিবিকেও দলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications