আরজি করে ঘটনায় আন্দোলনের তেজ বাড়ছে, মঙ্গলে অভিযান! নবান্নের নিরাপত্তায় আরও জোর

West Bengal Nabanna Security: জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুন! নৃশংস এই ঘটনার কয়েকদিন কেটে গিয়েছে। এখনও জ্বলছে প্রতিবাদের আগুন। বিচারের দাবিতে লাগাতার পথে নামছেন সাধারন মানুষ। রাজ্য প্রশাসন এবং সরকারের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভে লাগছে রাজনীতির রঙ।

এই অবস্থায় আগামী ২৭ অগাস্ট অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। যদিও এই অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। দাবি, কোনও অনুমতি না নিয়েই এই আন্দোলন করা হচ্ছে। এই অবস্থায় নবান্নের নিরাপত্তা জোরদার (West Bengal Nabanna Security) করা হয়েছে বলে খবর।

West Bengal Nabanna Security

বর্তমান পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছেন না পুলিশ আধিকারিকরা (West Bengal Nabanna Security)। আর তাই নবান্ন সহ একাধিক এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, নবান্ন বাসস্ট্যান্ড, কোনা এক্সপ্রেসওয়ে, শিবপুর, মন্দিরতলা সংলগ্ন অন্তত ১০ টি গুরুত্বপূর্ণ রাস্তায় নিরাপত্তা এবং পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে খবর।

একই সঙ্গে নজরদারিও বাড়ানো হয়েছে বলে খবর। হঠাত কোনও বিক্ষভ হলে তা যাতে ঠেকানো সম্ভব হয় সেজন্য বাড়তি গার্ডরেল তৈরি রাখা হয়েছে। পাশাপাশি পেট্রোলিংও বাড়ানো হয়েছে। প্রকাশিত খবর বলছে, নবান্ন সহ আশেপাশের এলাকাতে রাতের নজরদারি চালানো হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, আগামী ২৭ তারিখ নবান্ন অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আশঙ্কা প্রকাশ করেছে রাজ্যের আইনজীবী। এই বিষয়ে অবিলম্বে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এমনকি এই কর্মসুচি যাতে বাতিল করা হয় সেই আবেদনও রাখা হয়েছে।

জানা যাচ্ছে, আরজি কর ঘটনার প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এই অভিযানের ডাক দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্র সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার কথা বলা হচ্ছে। আর এই সমাবেশ ঘিরেই প্রশাসনিক স্তরে উদ্বেগ বাড়ছে। যদিও আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে।

এখন দেখার মামলায় কী পদক্ষেপ নেওয়া হয়। তবে বর্তমান পরিস্থিতিতে নবান্নের নিরাপত্তায় জোর, খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি। দেওয়া হয়নি কোনও বার্তাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+