সকালের ট্রেন বাতিল, যাত্রী বিক্ষোভে উত্তাল বারুইপুর স্টেশন, শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত

ফের শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যহত। রবিবার ছুটির দিন হলেও পুজো এসে গিয়ছে বলে এখন ছুটির দিনেও লোকাল ট্রেনে ভিড় থাকছে। কিন্তু হঠাৎ করে রবিবার সকালেই ৬টা ৫৮-র বারুইপুর লোকাল বাতিল করে দেওয়া হয়। তার বিক্ষোভ দখাতে শুরু করেন যাত্রীরা। শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

হঠাৎ করে ট্রেন বাতিল হওয়ায় ভিড়ে মধ্যে ট্রেনে উঠতে গিয়ে এক মহিলা যাত্রী জখম হন বলে জানা গিয়েছে। তারপরেই উত্তাল হয়ে ওঠে সুভাষগ্রাম স্টেশন। প্লাটফর্মে নেমে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার জেরে একের পর এক ট্রেন বাতিল করে দেওয়া হয়। ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। প্রতিদিন কোনও না কোনও ট্রেন বাতিল করে দিচ্ছে রেল। যার জেরে চরম হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের। এমনই অভিযোগ করেছেন যাত্রীরা।

Train problem

তাঁরা দাবি জানিয়েছেন এভাবে আর চলতে পারে না। প্রতিদিন রুটি রুজির জন্য তাঁদের কলকাতায় যেতে হয়। তার মধ্যে প্রায় প্রতিদিন যদি ট্রেন চলাচল ব্যহত হয় তাহলে তাঁদের কর্মক্ষেত্রে প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। পুজোর মুখে সমস্যায় পড়তে হয় তাঁদের সেকারণে আরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের।

যাত্রীদের বিক্ষোভের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বারুইপুর, লক্ষীকান্তপুর, ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ লাইনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। কেবলমাত্র শিয়ালদা থেকে সোনারপুর ও ক্যানিং লাইনে ট্রেন চলাচল করছে বলে জানা গিয়েছে।

হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় অন্যান্য স্টেশনে যাত্রীরাও চরম দুর্ভোগে পড়ছেন। কয়েকদিন আগেও ডায়মন্ডহারবার স্টেশনে এই একই কারণে যাত্রী বিক্ষোভ শুরু হয়েছিল। প্রায় ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। নিত্যদিনের ট্রেন বাতিলের অভিযোগে লাইনে নেমে অবরোধ করছিলেন যাত্রীরা। তারপরে রেলের তরফ থেকে লিখিত প্রতিশ্রুতির পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+