শিয়ালদহ স্টেশনের উত্তর শাখায় প্ল্যাটফর্ম বন্ধ, বহু ট্রেন বাতিল, বাদুড়ঝোলা ভিড়

লোকাল ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। ট্রেন চলে যাওয়ার পর দেখা যাচ্ছে বহু যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। শুক্রবার সকাল থেকে শিয়ালদহ বনগাঁ ও ডানকুনি শাখায় বহু স্টেশনে এই ছবি দেখতে পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাত থেকে শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ। রবিবার দুপুর পর্যন্ত ওই পাঁচটি প্ল্যাটফর্মে কাজ হবে। সেই কারণে এই কয়েক দিন ট্রেন চলাচলে সমস্যা হবে। প্রতিদিন ৯০ টি করে লোকাল ট্রেন বাতিল হবে। এই কথা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়।

Sealdah

শুক্রবার সকাল থেকেই যাত্রীদের মধ্যে প্রবল হয়রানির ছবি ধরা পড়ল। ব্যারাকপুর, টিটাগড়, খড়দহ, সোদপুর ছাড়াও শিয়ালদহ মেন লাইনে একাধিক স্টেশনে প্রবল যাত্রী ভিড়। অফিস সময়ে ট্রেন ধরার জন্য যাত্রীরা স্টেশনে হাজির। কিন্তু ট্রেনের দেখা নেই। দীর্ঘ সময় পরে একটি ট্রেন এসেছে। সেই ট্রেনে ওঠার জন্য কার্যত মারামারি, ধাক্কাধাক্কি অবস্থা। হাতে গোনা কয়েক জন ট্রেনে উঠতে পেরেছে। বাকি সকলেই প্ল্যাটফর্মে।

বনগাঁও ও ডানকুনি শাখাতেও একই ছবি ধরা পড়েছে সকাল থেকে বারাসত, মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বিরাটি প্রভৃতি স্টেশনে যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। ট্রেন ঢুকলে মারামারি হয়েছে অনেক জায়গাতেই। বাদুরঝোলা হয়ে যাত্রীরা প্রাণ হাতে যাতায়াত করছেন।

দমদম অবধি পৌঁছতে পারলেই মেট্রো রেল পরিষেবা রয়েছে। সেই কারণে আরও ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। তবে অনেকেই ট্রেন ধরতে না পেরে বাড়ি ফিরে গিয়েছেন। ডানকুনি শাখাতেও একই ঘটনা দেখা গিয়েছে অফিস সময়ে।

প্রায় এক ঘন্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। ট্রেন কতক্ষণ দেরিতে চলছে? সেই বিষয়ে কোনও ঘোষণা পর্যন্ত করা হচ্ছে না। সেই অভিযোগ উঠেছে বহু স্টেশনে৷ শিয়ালদহ স্টেশন পর্যন্ত বহু লোকাল ট্রেন চলাচল করছে না। দমদম পর্যন্ত লোকাল ট্রেন যাচ্ছে। তারপর আবার ফিরে যাচ্ছে অন্য গন্তব্যে।

এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বাড়ানোর কাজ চলছে। ১২ বগি লোকাল ট্রেন সম্পূর্ণভাবে চালানোর জন্যই এই কাজ চলছে। সে কারণেই রবিবার দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে পাঁচটি প্ল্যাটফর্ম। সেই কারণে ছয় থেকে ১২ নম্বর প্ল্যাটফর্মে যথেষ্ট চাপ তৈরি হয়েছে। কারণ ওই সব প্ল্যাটফর্ম থেকে দূরপাল্লার ট্রেন ছাড়ে। ফাঁকা সময়ে লোকাল ট্রেন সেখানে এসে দাঁড়ায়। ছয় থেকে ১২ নম্বর প্লাটফর্মের উপর প্রবল চাপ তৈরি হয়েছে।

ঠিক কত লোকাল ট্রেন বাতিল? সেই নিয়েও প্রশ্ন উঠেছে কারণ, অফিস সময়ে ট্রেন নির্দিষ্ট সময় আসেনি। দিনের অন্যান্য সময়ও সূচি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+