Sealdah Railway Division: শিয়ালদহ-বজবজ লোকাল বাতিল, রেলের লেটেস্ট আপডেট জানুন

Sealdah Railway Division: উৎসবের মরশুম শেষ হতেই ফের ট্রেন বিভ্রাটের খবর! মেট্রোর কাজের জন্যে এবার রেল পরিষেবায় প্রভাব। আগামী ১৬ তারিখ থেকে এই কাজ করা হবে। আর তা হবে রাত সাড়ে ১২ টা থেকে। আর এই কাজের জন্যে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক করা হবে বলে জানা গিয়েছে।

এর ফলে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল (Sealdah Railway Division) থাকছে। ইতিমধ্যে পূর্বরেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা-জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের জন্যে কাজ হবে।

Sealdah Railway Division

আর সেই কাজের জন্যে আগামী ১৬ নভেম্বর এবং ১৭ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক (Sealdah railway division) করা হবে বলে জানানো হয়েছে রেলের বিজ্ঞপ্তিতে। মধ্যরাত অর্থাৎ সাড়ে ১২টা থেকে মাঝেরহাট স্টেশনের আপ এবং ডাউন উভয় লাইনের ট্রেন চলাচল বন্ধ (Sealdah railway division) রাখা হবে। বন্ধ থাকবে ভোর ৪টে ৩০ মিনিট পর্যন্ত।

আর সেই কারণে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল (Sealdah railway division) থাকবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৪১১২ ডাউন শিয়ালদহ-বজবজ এবং ৩৪১১১ আপ বজবজ-শিয়ালদহ লোকাল ট্রেনটি বাতিল থাকবে বলে জানানো হয়েছে।

এর ফলে সমস্যর মধ্যে পড়বেন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। এজন্যে যদিও রেলের তরফে আগেই ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। তবে যখন থেকে কাজ শুরু হবে আর শেষ হবে সেই সময় ট্রেনে যাত্রী সংখ্যা খুবই কম থাকে। ফলে বিশেষ সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা হয়েছে, কলকাতায় একাধিক মেট্রোর (Sealdah Railway Division) প্রজেক্ট চলছে। একদিকে গঙ্গার এপাড় এবং ওপাড়, অন্যদিকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মধ্যে গতি আনতেও একাধিক মেট্রো প্রকল্পের কাজ চলছে। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের মধ্যে বেশ কয়েকটি লাইনে মেট্রো পরিষেবা (Kolkata Metro) শুরু করে দিতে চায় রেলমন্ত্রক। আর তাই ইতিমধ্যে কাজে গতি আনার নির্দেশও দেওয়া হয়েছে।

সেই মতো সমস্ত প্রকল্পগুলির কাজে গতি আনা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় দিন-রাজ কাজ চলছে। আর এই কাজের জন্যেই রেলের পরিষেবা (Sealdah railway division) কয়েক ঘন্টা বন্ধ রাখবে রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+