আরজি কর কাণ্ডে একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়! চার্জশিট জমা দিচ্ছে সিবিআই

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় প্রথম চার্জশিট জমা করতে চলেছে সিবিআই। চতুর্থীর দিন চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জমা দিচ্ছে। এই কথা এখন অবধি জানা গিয়েছে। শিয়ালদহ আদালতে এই চার্জশিট জমা দেওয়া হচ্ছে।

৫৮ পাতার চার্জশিট পেশ করা হচ্ছে এদিন আদালতে। তবে গুরুত্বপূর্ণ বিষয় ধর্ষণ ও খুনের ঘটনায় কেবল সঞ্জয় রায়ের নাম রয়েছে। এই কথা জানা যাচ্ছে। তাহলে কি কেবল সঞ্জয় রায় একমাত্র অভিযুক্ত? আর কাউকে পাওয়া যায়নি? কারোর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ সামনে আসেনি? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শুরু হয়েছে বিতর্ক।

cbi and sanjay roy

আরজি কর হাসপাতালে নৃশংস ঘটনা ঘটে আগস্ট মাসে। তরুণী জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। তার জেরে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। ঘটনার পাঁচ দিনের মধ্যে সিবিআই তদন্ত শুরু করে কলকাতা হাইকোর্টের নির্দেশে। হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা হয়। একাধিক তথ্যানুসন্ধান করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে চার তলায় দেখা গিয়েছে বলেও খবর।

এই নারকীয় ঘটনা একা সঞ্জয় রায়ের পক্ষে কি করা সম্ভব? সেই প্রশ্ন উঠতে শুরু করে। আরও একাধিক ব্যক্তি এই কাজের সঙ্গে জড়িয়ে। চিকিৎসকদের একটা বড় অংশ জোর গলায় দাবি করে। তদন্তকারীরাও এই বিষয়ে অনেকাংশে সায় দিচ্ছিলেন। তবে এবার নতুন তথ্য উঠে আসছে। সিবিআই চার্জশিটে কেবল সঞ্জয় রায়ের নামই থাকছে বলে খবর।

শিয়ালদহ আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথম চার্জশিট জমা দিচ্ছে। তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৫৮ পাতার চার্জশিটে কী লেখা থাকছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সিবিআই এর আগে তথ্য প্রমাণ লোপাটের ইঙ্গিত দিয়েছিল সুপ্রিম কোর্টের শুনানিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+