আরজি কর কাণ্ডে বারবার তলব সন্দীপ ঘোষকে, সিবিআই-এর কোন কোন প্রশ্নে 'বিব্রত' তিনি, কী বলছে সূত্র
আরজি কর কাণ্ডে তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পর থেকে গত পাঁচ দিনে সিবিআই চারবার তলব করেছে সন্দীপ ঘোষকে। এব্যাপারে সবমিলিয়ে অন্তত ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, তারা সন্দীপ ঘোষের উত্তরে সন্তুষ্ট হতে পারছেন না। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সিবিআইয়ের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছেন না। যে কারণে তাঁকে বারে বারে তলব করা হচ্ছে।

- প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ
সোমবার নিয়ে পরপর চার দিন সিবিআই জিজ্ঞাসাবাদ করছে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আগের তিনদিন দীর্ঘক্ষণ তাঁকে জেরা করে সিবিআই। সন্দীপ ঘোষকে পরপর জেলা করা থেকেই স্পষ্ট সিবিআই সন্দীপ ঘোষের উত্তরে সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। কারণ ঘটনার পর থেকে তিনি মোবাইল থেকে বেশ কিছু নম্বর এবং হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করেন বলে মনে করছেন সিবিআই আধিকারিকরা।
- কী কী প্রশ্ন সন্দীপ ঘোষকে
সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে যেসব প্রশ্ন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে করা হয়েছে, তার মধ্যে রয়েছে,
- কেন শুরুতেই বলা হয়েছিল আত্মহত্যা করেছেন ওই ট্রেনি চিকিৎসক?
- ঘটনা জানার পরে কার কার সঙ্গে কথা বলেছিলেন, সেই ঘটনার তথ্য কাকে কাকে দিয়েছিলেন?
- ঘটনাটি পুলিশকে জানাতে কেন দেরি করা হল?
- নিজে চিকিৎসক হয়ে অবশ্যই জানা উচিত, অপরাধের স্থান নিরাপদ রাখা দরকার। তাহলে সেখানে সংস্কারের কাজ শুরু করা হল কেন, কেইবা তা শুরু করার নির্দেশ দিয়েছিল?
- কেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেই জায়গা সুরক্ষিত রাখা হল না?
- পরিবারকে যে তথ্য দেওয়া হয়েছিল, সেটা কি কারও অনুরোধে? কেন তা তথ্য নির্ভর ছিল না?
- ঘটনার পরেই কেন পদত্যাগ করলেন?
- কেউ কি পদত্যাগের জন্য চাপ দিয়েছিল?
- চিকিৎসকরা কেন আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করছেন? এই বিষয়ে আপনার মত কী?
- জেরার তালিকায় অনেকেই
সিবিআই-এর জেরার তালিকায় অনেকেই। ইতিমধ্যেই সেই রাতে হাসপাতালে যাঁদের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন ওই চিকিৎসক সেই চারজনকে জেরা করেছে সিবিআই। সেই সময় হাসপাতালে থাকা অন্য কর্মী ও পুলিশ কর্মীদেরও জেলা করেছে সিবিআই। অন্যদিকে সঞ্জয় রাইয়ের উত্তর অসংলগ্ন থাকায় সিবিআই লাই ডিটেক্টর টেস্টের জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিল। এদিন আদালতের থেকে সেই অনুমতি মিলিয়েছে।












Click it and Unblock the Notifications