Sandeshkhali: রাজ্যের দুই মন্ত্রীকে মোটা টাকা দিয়েছেন শেখ শাহজাহান! আদালতে বিস্ফোরক রিপোর্ট ইডির
Sandeshkhali: প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই নয়, শেখ শাহজাহানের (sheikh shahjahan) দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে আরও দুই মন্ত্রীর কাছে। আদালতে বিস্ফোরক দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আজ সোমবার আদালতে বিশেষ একটি রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেখানেই এই বিষয় বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে সন্দেশখালি (Sandeshkhali) থেকে উদ্ধার হওয়া বিপুল অস্ত্র আদালতে পেশ করল সিবিআই (CBI)। আর সেই অস্ত্রের সঙ্গে শেখ শাহজাহানের (sheikh shahjahan) যোগ নিয়েও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। যার ফলে তৃণমূলের 'বেতাজ বাদশা'র অস্বস্তি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, কেন শেখ শাহজাহানকে ((sheikh shahjahan) জেলে রাখা প্রয়োজন সে বিষয়ে জোরাল সওয়াল করেন ইডির আইনজীবী। একের পর এক দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন। পাশাপাশি বিপুল অস্ত্র উদ্ধার হওয়া নিয়েও একের পর এক দাবি করা হয়। পাশাপাশি একটি রিপোর্টও জমা দেওয়া হয়। ইডি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন কাজের টেন্ডার বেআইনিভাবে পেয়েছেন শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীরা, রাজ্য কিংবা স্থানীয় পঞ্চায়েতস্তরে বিভিন্ন ধরনের কাজ পেত সেই।
আর এই জন্য বিপুল টাকা বিভিন্ন জায়গায় পৌঁছে যেত। এমনকি প্রাক্তন খাদ্যমন্ত্রী ছাড়াও আরও দুই মন্ত্রীর কাছেও টাকা পৌঁছে যেত বলে দাবি ইডির। আর এই বিপুল টাকার ফলেই টেন্ডার কিংবা রাজ চালাতে শেখ শাহাজাহান সুবিধা পেতেন বলে দাবি। গত কয়েকদিনে তৃণমূল নেতা ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে জেরা করা হয়। তাঁদের মুখেও মন্ত্রীদের কাছে টাকা পৌঁছে যাওয়ার তথ্য উঠে এসেছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
এমনকি দুর্নীতির টাকা অস্ত্র ব্যবসাতে খাটানো হত বলেও ইডি সূত্রে খবর। এমনকি এই বিষয়ে আদালতেও সংশয় প্রকাশ করে তদন্তকারী সংস্থা। আইনজীবী বলেন, দুর্নীতির টাকা ঘুরপথে অস্ত্র ব্যবসায় লাগাতেন শেখ শাহজাহান। এই বিষয়ে জেরা করা প্রয়োজন। অন্যদিকে এদিন বারাসত আদালতে তৃণমূল নেতা ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া অস্ত্র পেশ করে সিবিআই। সেখানে তদন্তকারী সংস্থার তরফে অস্ত্র চোরাচালানের বড় শঙ্কা প্রকাশ করা হয়।
বলে রাখা প্রয়োজন, ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হয় আজ। শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েছে ইডি। সেই সমস্ত তথ্য প্রমাণও আজ কেশ ডাইরির মধ্যে দিয়ে আদালতে পেশ করা হয়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications