ফাঁসানো হচ্ছে, বিতর্কিত মনোজ কুমারের পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য সভাপতি

বিতর্কিত ইডি আধিকারিক মনোজ কুমারের পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মনোজ কুমারকে দক্ষ অফিসার বলে ব্যাখ্যা করে দিলীপবাবু বলেন, রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত করছেন বলে তাঁকে ফাঁসানো হচ্ছে।

কলকাতা, ২ ফেব্রুয়ারি : বিতর্কিত ইডি আধিকারিক মনোজ কুমারের পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মনোজ কুমারকে দক্ষ অফিসার বলে ব্যাখ্যা করে দিলীপবাবু বলেন, রোজভ্যালির বিরুদ্ধে তদন্ত করছেন বলে তাঁকে ফাঁসানো হচ্ছে। এর আগে রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তে অনেক টাকাই উদ্ধার করেছেন এই ইডি অফিসার। তাঁর ভিডিও ফুটেজ প্রকাশ করে তাঁকে যে ফাঁসানো হচ্ছে, নিরপেক্ষ তদন্ত করলেই বেরিয়ে পড়বে সমস্ত তথ্য।[প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বাক্যবাণ, অমিত শাহের জরুরি তলব দিলীপকে]

সম্প্রতি কলকাতা পুলিশের তদন্ত উঠে আসে মনোজকুমারের ম্যাডাম রোজভ্যালি যোগ। রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুর সঙ্গে তাঁকে বহু জায়গায় দেখে গিয়েছে। সেই মর্মে ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়। সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে এক হোটেল মনোজ কুমার ও শুভ্রা কুণ্ডুকে। তাঁদের বিমানবন্দরেও এক সঙ্গে ট্রাভেল করতে দেখা যায়।[সবথেকে বড় দেশদ্রোহী নরেন্দ্র মোদী]

ফাঁসানো হচ্ছে, বিতর্কিত মনোজ কুমারের পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য সভাপতি

তারপরই কলকাতা পুলিশ ও এসটিএফ শুভ্রা কুণ্ডুকে জেরা করতে শুরু করে। ইডিও রোজভ্যালির তদন্তকারী আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে সিট গঠন করে ফেলে। বৃহস্পতিবারই দিল্লি থেকে রাজ্যে এসেছে বিশেষ টিম। মনোজ কুমারকে তলব করেছে। ইডি-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনেজকুমারকে কোনও মামলার তদন্তেই সংযুক্ত রাখা হবে না।[সাদা কাপড়ের ভিতরে লুকানো কালো টাকা, মমতাকে পাল্টা তোপ দিলীপ ঘোষের]

এই অবস্থায় বিতর্কিত ইডি অফিসার মনোজ কুমারের পাশে দাঁড়ালেন বিজেপি রাজ্য সভাপতি। তাঁর এই ইডিকর্তাকে সমর্থনের পিছনে রয়েছে ঘোর তৃণমূল বিরোধিতা। তিনি বোঝাতে চেয়েছেন রোজভ্যালিকাণ্ডে তৃণমূল সাংসদরা গ্রেফতার হয়েছে বলেই ইডি কর্তাকে ফাঁসানো হচ্ছে। তাঁর পিছনে পুলিশ লাগিয়ে দেওয়া হয়েছে।[দিলীপ ঘোষকে পাথর ছুঁড়ে মারা হোক, তাড়ানো হোক রাজ্য থেকে, ফতোয়া জারি ইমামের]

দিলীপবাবু বলেন, মনোজ কুমারের মতো দক্ষ অফিসারকে এই নোংরাভাবে ফাঁসানোর ঘটনায় তীব্র নিন্দা করছি। আমি চাই, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক। ইডি যে বিভাগীয় তদন্ত শুরু করেছে, তা দ্রুত শেষ করুক। তাহলেই সত্যি ঘটনা প্রকাশ্যে চলে আসবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+