RG Kar Hospital: দু'দিনের 'বিশ্রাম' শেষে ফের সিবিআই দফতরে সন্দীপ! জেরার মুখে আখতার আলিও

RG Kar Hospital Doctor Death: মাঝে দুদিনের 'বিশ্রাম'! ফের সিবিআই'য়ের মুখোমুখি আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনার প্রায় এক মাস কাটতে চলল। তদন্ত কোন দিকে এখনও স্পষ্ট নয়। রহস্যের কিনারা এখনও হয়নি। এই অবস্থায় আন্দোলনের ঝাঁঝ আরও বাড়ছে। প্রতিবাদ মিছিল থেকে সন্দীপ ঘোষকে কেন রাজ্য সরকারের আড়ালের চেষ্টা তা নিয়ে প্রশ্ন উঠছে।

এমনকি সিবিআইকে কেন তাঁকে গ্রেফতার করছে না তা নিয়েও প্রশ্ন উঠছে। আর এই বিতর্কের মধ্যেই আজ সোমবার ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি সন্দীপ ঘোষ। সকালেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। তদন্তভার হাতে নেওয়ার পর থেকে এই নিয়ে ১৬ বার মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হচ্ছে। টানা ১৩ বার ডেকে পাঠানো হয়েছে।

sandip ghosh

মাঝে সন্দীপ ঘোষের বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। উদ্ধার করা হয় একাধিক নথি। সূত্রের খবর, আর্থিক দুর্নীতি নিয়ে এদিন জেরা করা হচ্ছে তাঁকে। বেশ কিছু নথি পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই এদিন সন্দীপ ঘোষকে জেরা করা হবে বলে খবর। গতকাল রবিবার আরজি কর হাসপাতালে যান সিবিআই আধিকারিক। লেডিজ হোস্টেল সহ একাধিক জায়গায় তদন্তও চালান। কয়েক ঘন্টা ধরে এই তল্লাশি অভিযান চলে।

সূত্রের খবর, সন্দীপ ঘোষের বিরুদ্ধে 'বেওয়ারিশ লাশ' পাচারের অভিযোগ সামনে এসেছে। সেই তদন্তের পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে মর্গেও তল্লাশি চালান তদন্তকারীরা। এমনকি মৃতদেহ সংক্রান্ত বেশ কিছু তথ্য এবং নথি আরজি কর হাসপাতালের কাছে তলব করা হয়েছে। শুধু তাই নয়, মর্গের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সেই সমস্ত বিষয়ে আজ সন্দীপ ঘোষকে জেরা করতে পারে সিবিআই।

অন্যদিকে আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি নিয়ে প্রথম যিনি অভিযোগ করেন সেই আখতার আলিকেও এদিন সিবিআই কমপ্লেক্সে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ তিনি। বেশ কিছু প্রমাণ এবং নথি তাঁর কাছে আছে বলে ইতিমধ্যে দাবি করেছেন। সমস্ত বিষয় এদিন খতিয়ে দেখতে পারে তদন্তকারী সংস্থা।

পাশাপাশি ধর্ষণ করে খুনের ঘটনায় সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট করিয়েছে সিবিআই। আর সেই পরীক্ষায় বেশ কিছু উত্তর পেয়েছেন। সেই ভিত্তিতেও এদিন প্রাক্তন অধ্যক্ষকে জেরা করা হতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+