RG Kar Hospital: সেমিনার হলে কেন গেলেন? সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ এবং অভীক
RG Kar Hospital Doctor Death: আরজি কর কাণ্ডে গতি বাড়াচ্ছে সিবিআই। স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে। গত ৯ অগাস্ট অভয়া'র দেহ উদ্ধারের ঘটনার সময় ঘটনাস্থলে দেখা যায় বীরুপাক্ষ বিশ্বাসকে। সেই সূত্র ধরে অভীক দে'র নামও সামনে আসে। আজ শনিবার এই দু'জনকেই এদিন জেরা করছে সিবিআই। ঘটনার সময় কেন সেমিনার হলে যাওয়ার প্রয়োজন পড়ল সেই সমস্ত বিষয়েই এই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিবেদন লেখা অনুযায়ী, চার ঘণ্টা কেটে গিয়েছে এই জেরা পর্ব চলছে বলে জানা যাচ্ছে। আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনার (RG Kar Hospital Doctor Death) একমাসেরও বেশি সময় কেটে গিয়েছে। এখনও বিচার মেলেনি। এর মধ্যেই শুক্রবার সিবিআই দফতর অভিযান করেন জুনিয়র ডাক্তাররা।

বিচার আর কতদিনে সেই প্রশ্ন তোলেন তাঁরা (RG Kar Hospital Doctor Death)। আর এর মধ্যে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে'কে জেরা করছেন সিবিআই আধিকারিকরা। এরা দুজনেই আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের খুবই ঘনিষ্ঠ। ঘটনার পরেই একটি ভিডিও ভাইরাল হয়।
যেখানে দেখা যায় ঘটনাস্থলে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে রয়েছেন। সেখানে যাওয়ার কথাই ছিল না। এরপরেও কেন সেখানে? সেটাই দুজনকে জেরা করে উত্তর জানার চেষ্টায় সিবিআই। এমনকি প্রয়োজনে সন্দীপ ঘোষের মুখোমুখি দুজনকে বসানো হতে পারে বলে খবর। যদিও এই বিষয়ে সিবিআই'য়ের তরফে ককিছু জানা যায়নি। তবে ঘটনার দিন ঘটনাস্থলে আরও কারা কারা ছিলেন সেই একটি তালিকা তৈরি করা হচ্ছে। সেই মতো সবাইকেই তলব করা হতে পারে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে'র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। অন্য মেডিক্যাল কলেজের হলেও বিভিন্ন হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে প্রভাব খাটানোর অভিযোগ আছে। এমনকি 'থ্রেট কালচার' যা নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। তাতেও অভিযুক্ত এই দুজন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের বিরূপাক্ষ বিশ্বাস এবং অভীক দে'র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications