RG Kar Hospital Case: কেন্দ্রীয় মন্ত্রীর ধর্নামঞ্চ 'উধাও'! ব্যাপক উত্তেজনা, আটক বিজেপি বিধায়ক, রুদ্রনীল ঘোষ

RG Kar Hospital Case: আরজি কর হাসপাতালের ঘটনায় উত্তাল কলকাতা। এই ঘটনার প্রতিবাদেই ধর্নায় বসার ডাক দিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সেই কর্মসূচির ঘিরে উত্তাল শ্যামবাজার। ধর্নামঞ্চ খুলে নিয়ে গেল পুলিশ।

নতুন করে ফের ধর্নামঞ্চ তৈরি করতে গেলে পুলিশের সঙ্গে বিজেপির ধ্বস্তাধস্তি বেঁধে যায়। যা নিয়ে একেবারে ধুন্ধুমার বেঁধে যায়। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। একের পর এক বিজেপি নেতা-কর্মীকে একেবারে টেনে হিঁচড়ে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা (RG Kar Hospital Case) ।

RG Kar Hospital Case

আটক করা হয়েছে রুদ্রনীল ঘোষ, বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকেও। কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। ঘটনার পরেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছেছেন প্রাক্তন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ একাধিক শীর্ষ বিজেপি নেতৃত্ব। আসছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও।

ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্র পাল জানান, বাংলায় মহিলাদের জন্য কোনও নিরাপত্তা নেই। ব্যর্থ পুলিশ প্রশাসন। কিন্তু যেভাবেই হোক বিজেপিকে আটকানোর চেষ্টা করে যাচ্ছে পুলিশ। ঘটনার প্রতিবাদে আজই কলকাতা হাইকোর্টে যাওয়ার কথা জানান বিজেপি নেত্রী। অন্যদিকে প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় বলেন, বাংলার পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ । তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাসে পুলিশ পরিণত হয়েছে বলেও এদিন মন্তব্য করেন।

অন্যদিকে বিজেপির এই কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করে ছুঁড়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উন্নাও-হাথরসের ঘটনা তুলে ধরে বিজেপিকে তীব্র আক্রমন শানান। বলেন, বাংলায় সংবেদনশীল সরকার আছে। ২৪ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের ফাঁসির দাবি জানাচ্ছেন। বিজেপি নাটক করছে বলে তোপ কুণাল ঘোষের।

বলে রাখা প্রয়োজন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলনের ঘোষণা করেছে বিজেপি। এমনকি সুকান্ত মজুমদার তিনি নিজে ধর্নায় বসবেন বলে জানিয়েছেন। সেই মতো শ্যামবাজার মেট্রোর এক নম্বর গেটে বিশেষ ধর্নামঞ্চ তৈরি করা হয়।

এদিন সকালে বিজেপি কর্মীরা এসে দেখেন সেটি আর নেই। খোঁজাখুজি করে জানতে পারেন, সেটি পুলিশ খুলে নিয়ে গয়েছে। এরপর ফের একবার ধর্নামঞ্চ বাঁধার কাজ শুরু হয়। আর তা করতে গেলেই একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বলে জানা জাছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, শ্যামবাজারেই ধর্নায় বসেছেন অগ্নিমিত্রা পাল সহ একাধিক মহিলা নেত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+