RG Kar Hospital Rape Case: সঞ্জয়কে ফাঁসি কাঠে ঝোলাতে চায় সিবিআই'ও! লড়াই হবে এবার হাইকোর্টে?
RG Kar Hospital Rape Case: আরজি কর ধর্ষণ এবং খুনের ঘটনায় নয়া মোড়! রাজ্য সরকারের পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই (CBI)। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামীকাল বৃহস্পতিবার সকালেই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা দায়ের হতে পারে বলে খবর। ইতিমধ্যে ফাঁসির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার।
আজ বুধবার সেই মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। যেখানে রাজ্যের দায়ের করা মামলার (RG Kar Hospital Rape Case) গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে সিবিআই। অন্যদিকে কলকাতা হাইকোর্টও এই বিষয়ে প্রশ্ন তোলেন। এই সংক্রান্ত মামলায় আবেদনের সুযোগ রয়েছে তদন্তকারী সংস্থা, পরিবার এবং দোষী সাব্যস্তের। সেক্ষেত্রে রাজ্য পরিবারকে কিছু জানিয়েছে কিনা জানতে চায় কলকাতা হাইকোর্ট। তাতে রাজ্য জানায় যে না। এই বিষয়ে পরিবারের কিছু জানানো হয়নি।

ফলে পরিবারের বক্তব্য ছাড়া কীভাবে মামলার শুনানি তা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। একদিকে যখন এই সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে অন্যদিকে উচ্চপর্যায়ের একটি বৈঠক করে সিবিআই। যেখানে এই মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের ফাঁসির দাবি জানিয়ে উচ্চতর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয় সিবিআই। মামলা করার জন্য সদর দফতর পাওয়া যায় সবুজ সঙ্কেত। এরপরেই আগামীকাল বৃহস্পতিবারই এই সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে সিবিআই ফাইল করতে চলেছে বলে খবর।
বলে রাখা প্রয়োজন, দীর্ঘ সওয়াল জবাব শেষে দোষী সাব্যস্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবনের নির্দেশ দেয় শিয়ালদহ আদালত। একই সঙ্গে আদালত জানায়, এই ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয়। কেন নয়য় তা অবশ্য তাঁর নির্দেশে ব্যাখ্যা করেছেন বিচারক। যদিও এই মামলায় সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিল সিবিআই। এরপরেও আদালত মৃত্যুদন্ডের নির্দেশ শোনায়নি। এরপরেই দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সিবিআই।












Click it and Unblock the Notifications