RG Kar Case: আরজি কর মামলায় নয়া মোড়, ২৪ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে তদন্তের সব নথি পেশের নির্দেশ হাইকোর্টের

আরজি কর কণ্ডের তদন্তে গতি আনতে নয়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় তদন্ত কীভাবে ও কোন দিকে এগোচ্ছে সে বিষয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর কাছে রিপোর্ট তলোপ করল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয় আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে তদন্ত সংক্রান্ত যাবতীয় তথ্য আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আর জি কর কাণ্ডের তদন্তে অনেক আলাদা আলাদা দিক রয়েছে। কিন্তু সবদিকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সমানভাবে গুরুত্ব দিয়ে নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন আরজি করে নিহত অভয়ার বাবা-মা। আর এই মর্মে নতুন করে তদন্তের দাবিতে হাইকোর্টে পুনরায় মামলা করে অভয়ার পরিবার।

rg kar

তীর্থঙ্কর ঘোষের এজলাসে বৃহস্পতিবার মামলার প্রাথমিক শুনানি হয়। বিচারপতি ঘোষ বলেন, সুপ্রিম কোর্ট এই মামলায় নজরদারি করছে। কিন্তু পরিবারের তদন্ত নিয়ে কোন আপত্তি থাকলে হাইকোর্টের তাতে নজরদারি করতে কোনও বাধা নেই। আগামী দিনে ১৫ দিন পর পর তদন্তে অগ্রগতির রিপোর্ট নেওয়া যায় কিনা, সে ব্যাপারে ২৪ ডিসেম্বর আলোচনা করেই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট।

অভয়ার মা বাবার পক্ষ থেকে সওয়াল করেন সিনিয়র আইনজীবী সুদীপ্ত মৈত্র ও আইনজীবী গার্গী গোস্বামী, আইনজীবী রাহুল কর্মকার। ইতিমধ্যে তদন্তে অগ্রগতির ব্যাপারে ৮ টি স্ট্যাটাস রিপোর্ট আদালতকে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। আগামী পদক্ষেপ নিয়েও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+