খেল দেখাচ্ছে রেমাল, টইটুম্বুর গঙ্গা, কলকাতার রাস্তায় যেন নদীর স্রোত

সিভিআর সাইক্লোন রেমালের কারণে প্রবল বৃষ্টি। কলকাতা, হাওড়া দুই শহর জলের তলায়। এদিকে গঙ্গার জলও প্রায় উপচে পড়ছে। সোমবার বেলা বাড়তেই আরও অন্ধকার আকাশ। তার ফলে আরও দুর্ভোগের আশঙ্কা।

রেমাল গতকাল রাতেই আছড়ে পড়েছে বাংলাদেশে। এখন তার গতিপথ আরও উত্তরে৷ কিন্তু রেমালের রেশ আজ সোমবারও প্রবলভাবে দেখা যাচ্ছে। কলকাতা শহরের বিস্তীর্ণ এলাকা জলের তলায়।

cyclone remal

রবিবার দুপুর তিনটের পরেই গঙ্গার জলস্ফিতি হওয়ার বার্তা দেওয়া হয়েছিল। দুপুরের পর ভাটা থাকলেও গঙ্গার জলের উচ্চতা ২ মিটার বেড়ে যায়। জল ঢোকার আশঙ্কায় কলকাতা ও হাওড়ার গঙ্গার লকগেটগুলো বন্ধ করে দেওয়া হয়৷ এরপর রাত থেকে টানা বৃষ্টি।

রেমালের দাপট কলকাতা, হাওড়া, হুগলি দেখেছে রাতেই। আজ সোমবার সকাল থেকেও ভারী বৃষ্টি চলছে মহানগর, শহর ও শহরতলিতে। গঙ্গার জল সোমবার কার্যত উপচে পড়েছে। পাড়ের কাছাকাছি সীমারেখা দিয়ে জল বইছে গঙ্গায়। বৃষ্টি কখন থামবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

কলকাতার উত্তর, মধ্য, দক্ষিণ বিস্তীর্ণ এলাকা জলের তলায়। যানবাহন সকাল থেকেই পথে অত্যন্ত কম নেমেছে। মেট্রো পরিষেবা বেলা পর্যন্ত থমকে ছিল। লোকাল রেল পরিষেবা শুরু হলেও বহু ট্রেন বাতিল। ফলে অফিসে ও নিত্য কাজে বেরনো মানুষজন প্রবল সমস্যার মুখোমুখি।

যত বেলা বাড়ছে ততই আঁধার করছে চার দিক৷ বৃষ্টির তেজ কখনও কমছে, কখনও বাড়ছে। ঝোড়ো হাওয়া বইছে অবিরত৷ লকগেট না খুললে শহরের জল নামবে না। আর গঙ্গার জলতল যতক্ষণ না কমছে, ততক্ষণ লকগেট খোলা যাবে না। এই জাতাকলে আটকে দুর্ভোগ বাড়ছে মানুষজনের।

হাওড়া ও বালি পুরসভার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। জমা জল আরও বাড়ছে শহরে। গঙ্গার এই পাড়ে কলকাতার অবস্থাও তথৈবচ। কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া, মানিকতলা, শ্যামবাজার, দমদম, বরাহনগর, কাশীপুর, বাগবাজার সহ একাধিক এলাকায় জল৷

মেটিয়াবুরুজ, গার্ডেনরিচ এলাকার বহু রাস্তাই জলের নীচে। হাতে গোনা গাড়ি জল ভেঙে যাতায়াত করছে। এই জলযন্ত্রণা থেকে কখন মুক্তি মিলবে?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+