১০ থেকে ১২ পয়সায় বিক্রি হচ্ছে ধর্ষণের ভিডিও, RG Kar হাসপাতাল কাণ্ডের মাঝেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে যখন উত্তাল গোটা দেশ। ঠিক তখনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে ১০ থেকে ১২ পয়সা নাকি দেদারে বিক্রি হচ্ছে ধর্ষণের ভিডিও। মাত্র ৯৯ টাকা দিলেই নাকি ৮০০-র বেশি ধর্ষণের ভিডিও পাওয়া যাবে এমন নোটিফিকেশন ঘুরছে মোবাইলে।

একদিকে যখন গোটা দেশ ধর্ষণের মতো নারকীয় ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ঠিক তখনই এই ভয়াবহ পরিস্থিতির ঘটনা প্রকাশ্যে এসেছে। সমাজের অধঃপতন কোন পর্যায়ে চলে যাচ্ছে তার কঠিন বাস্তব প্রকাশ্যে এসেছে এই ঘটনায়।

rg kar

টেলিগ্রাম মেসেজে নাকি একাধিক মোবাইল ফোনে নোটিফিকেশন যাচ্ছে এই নিয়ে। অনেকে আগ্রহী হয়ে কিনেও নিচ্ছেন। যদিও পুলিশকর্মীরা জানাচ্ছেন এটা কোনও নতুন ঘটনা নয়। অনেক আগে থেকেই তাঁদের কাছে এই ধরনের ঘটনারক অভিযোগ আসে। আগে সিডি, ডিভিডি পেনড্রাইভে করে এই সব ভিডিও বিক্রি করা হতো। এখন মোবাইলেই হাতে হাতে ঘুরছে। এনক্রিপ্টেড অ্যাপ তৈরি করে সেই সব ভিডিও বিক্রি করা হচ্ছে। একবার সেগুলি অনলাইনে চলে এসে তা আটকানো কঠিন। স্বীকার করে নিয়েছেন পুলিশকর্মীরাই।

আগে ডার্ক নেটে এই সব ভি়ডিও ঘুরত। তার জন্য বিটকয়েন থেকে শুরু করে একাধিক উপায়ে টাকা দিয়ে কেনার উপায় ছিল। কিন্তু এখন সবটাই অনেক সহজ হয়ে গিয়েছে। টেলিগ্রাম থেকে শুরু করে বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ তৈরি করে সেই সব ভিডিও বিক্রি করা হচ্ছে। এমনকী যৌন নির্যাতনের ভিডিও বিক্রি হচ্ছে দেদারে।

ইউপিআই পেমেন্টের মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে। এমনকী গুগল সার্চেও ধর্ষণের ভিডিওর ট্রেন্ড শীর্ষে দেখা যাচ্ছে আজকাল। এমনই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে তাহলে কি রাস্তায় নেমে প্রতিবাদ জানালেই কেবল এই সমস্যা মিটবে। যা ছড়িয়ে পড়ছে মানুষের রন্ধ্রে রন্ধ্রে। এই সব ভিডিও যেভাবে বিক্রি করা হচ্ছে তাতে স্পষ্ট হয়ে গিয়েছে সমাজের প্রতিটি স্তরে মানুষের মধ্যে বিকৃত চিন্তাভাবনা কীভাবে জায়গা করে নিচ্ছে।

পুলিশ অফিসাররাই জানাচ্ছে পর্নোগ্রাফির থেকেও এখন ধর্ষণ যৌন নির্যাতনের ভিডিও ডিমান্ড বেড়ে গিয়েছে অনলাইনে। মনোরোগীরা দাবি করছেন মানুষের মধ্যে ভীষণ ভাবে এখন প্রতিহিংসা, উগ্রতা বেড়ে যাচ্ছে। সেটা পারিপার্শিক পরিস্থিতি থেকেই হোক বা একাকীত্ব থেকেই হোক। মানুষের সব জিনিসকে দেখার দৃষ্টিভঙ্গিটাই ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+