রাম-সীতা ঘুরে বেড়াচ্ছে, হনুমান জেলে, বললেন আসিফ খান

মুকুল রায়ের একদা ছায়াসঙ্গী আসিফ খান সারদা-কাণ্ডে নানা রোমহর্ষক তথ্য দিয়েছিলেন সিবিআইকে। মমতা বন্দ্যোপাধ্যায়কেও 'মিথ্যাবাদী' বলেছিলেন তিনি। এর পরই শাসক দলের রোষের মুখে পড়েন। প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।
সেই আসিফ খানকে গতকাল আদালতে পেশ করার সময় তিনি বলেন, "রাম-সীতা ঘুরে বেড়াচ্ছে। অথচ হুনমান রইল হাজতে।" রাম-সীতা বলতে কাকে বোঝাতে চেয়েছেন, তা জানতে চাইলেও পুলিশ আর সেই সুযোগ দেয়নি। ধাক্কা মারতে মারতে আদালতে নিয়ে যায়। আসিফ শুধু সাংবাদিকদের উদ্দেশে এটুকুই বলতে পারেন, "আমাকে ফাঁসানো হয়েছে। অনেক রাঘববোয়াল সম্পর্কে সিবিআইকে নানা তথ্য দিয়েছি। তাই আমার ওপর এত রাগ ওদের।"
প্রসঙ্গত, আসিফ খান মুখ খোলায় তাঁর প্রাণ বিপন্ন বলে এর আগে সংশয় প্রকাশ করেছিল সিপিএম, বিজেপি ও কংগ্রেস। তবুও জেলে তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications