লাল পতাকায় সাজিয়েছেন সাইকেল! অনেক আগেই ব্রিগেডে বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি
অনেক আগে ব্রিগেডে পৌঁছে গিয়েছেন রবি দাস। বলা যেতে পারে প্রায় এক দিন আগে। রবি দাস বিশেষভাবে সক্ষম। আগে তিনি যেভাবে আসতেন, এবারও সেই ভাবেই এসেছেন।
অনেক আগে ব্রিগেডে পৌঁছে গিয়েছেন রবি দাস। বলা যেতে পারে প্রায় এক দিন আগে। রবি দাস বিশেষভাবে সক্ষম। আগে তিনি যেভাবে আসতেন, এবারও সেই ভাবেই এসেছেন। ট্রাইসাইকেল চালিয়ে উত্তর ২৪ পরগনার হালিসহর থেকে পৌঁছে গিয়েছেন তিনি। আর আবেগ ধরে রখেছেন ঠিক আগের মতোই।

এই গাড়িতেই এলাকায় সবজি কিংবা লটারি বিক্রি করে রোজকারের জন্য লড়াই চালান রবি দাস। ছোট থেকেই বিশেষ ভাবে সক্ষম রবি দাস। ঠিক মতো কথা বলতে পারেন না। কিন্তু আশপাশের এলাকায় বামেদের সভা সমাবেশের খবর পেলেই হাজির হয়ে যান। ঠিক যেমন এসেছেন এবারের ব্রিগেডে।












Click it and Unblock the Notifications