প্রাথমিক টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তাল সল্টলেক, অসুস্থ বহু আন্দোলনকারী

ফের প্রাথমিক টেট উত্তীর্নদের বিক্ষোভে উত্তাল সল্টলেক। দফায় দফায় বিক্ষোভে কার্যত ধুন্ধুমার-কাণ্ড বিকাশভবনের সামনে। যদিও আন্দোলন বড় আকারে রূপ নেওয়ার আগেই ব্যাপক ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। একের পর এক আন্দোলনকারীকে আটক করতে

ফের প্রাথমিক টেট উত্তীর্নদের বিক্ষোভে উত্তাল সল্টলেক। দফায় দফায় বিক্ষোভে কার্যত ধুন্ধুমার-কাণ্ড বিকাশভবনের সামনে। যদিও আন্দোলন বড় আকারে রূপ নেওয়ার আগেই ব্যাপক ধরপাকড় শুরু করে দেয় পুলিশ। একের পর এক আন্দোলনকারীকে আটক করতে শুরু করে দেয়। আর যা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

অসুস্থ বহু আন্দোলনকারী

পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে বেশ কয়েকজন আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে।

বিক্ষোভকারীদের দাবি, পুলিশ বল প্রয়োগ করে তাঁদের আন্দোলনকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। যদিও পুলিশের দাবি, বারবার আবেদন করা সত্ত্বেও আন্দোলনকারীকে রাস্তা অবরোধ করে বসেছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার দফায় দফায় উত্তাল হয়ে ওঠে বিধাননগর। অন্যদিকে অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়। আটকে পড়ে বহু গাড়ি।

শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক দুর্নীতি সামনে এসেছে। ফেল করেও চাকরি পাওয়ার অভিযোগ সামনে এসেছে। বড়সড় এই কেলেঙ্কারিতে একের পর এক তৃণমূল মন্ত্রীর নাম জড়িয়েছে। এই অবস্থায় গত কয়েকদিন ধরে লাগাতার টেট উত্তীর্নরা আন্দোলন চালাচ্ছেন। বুধবার নবান্নে' সামনেও দফাত দফায় বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল প্রাথমিক টেট উত্তীর্নদের। আর সেই মতো জমায়েতের ডাক দেওয়া হয়।

সেই মতো একের পর এক প্রাথমিক টেট চাকরিপ্রার্থীরা বাসে করে বিকাশ ভবনের সামনে জড়ো হতে শুরু করে। কিন্তু সবাইয়ের জমায়েতের আগেই ব্যাপক ভাবে পুলিশ ধরপাকড় শুরু করে দেয়। একের পর এক চাকরিপ্রার্থীদের আটক করতে শুরু করে দেওয়া হয় পুলিশের তরফে। একেবারে হাত-পা ধরে পুলিশের বাসে তুলে দেওয়া হয়।

আর তা নিয়েই পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। আর এই অবস্থায় বেশ কয়েকজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।

একদিকে প্রবল গরম অন্যদিকে ধ্বস্তাধস্তিতে চাকরিপ্রার্থীরা এভাবে অসুস্থ হয়ে পড়েন বলে দাবি। যদিও সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত বিষয়টি নিয়ে তৎপর হয়। ডাকা হয় এ্যাম্বুলেন্স। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অন্যদিকে এদিন প্রায় দেড়শো জনকে আটক করা হয়েছে বলে খবর।

তবে এই ঘটনার পরেই বিকাশভবনের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তায়। বুধবারও নবান্নের সামনে বিক্ষোভ দেখান টেট উত্তীর্নদের একাংশ। তাঁদের দাবি ছিল, ফেল করেও অনেকে চাকরি পেয়েছেন। দ্রুত চাকরির দাবিতে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। যদিও দ্রুত পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায় বলে জানা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+