মুরগির মাংস তো ভালবাসেন! কাটা মাংস নিয়ে পুরসভার প্রাথমিক রিপোর্ট কী বলছে
কলকাতায় মরা মুরগি নিয়ে স্বস্তির খবর দিল পুরসভা। পুর এলাকার বিভিন্ন জায়গা থেকে মরা মুরগি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পুরসভার তরফে। প্রাথমিক রিপোর্টে কোনওটিতেই ফর্মালিন জাতীয় কিছু মেলেনি।
কলকাতায় মরা মুরগি নিয়ে স্বস্তির খবর শোনাল পুরসভা। পুর এলাকার বিভিন্ন জায়গা থেকে মরা মুরগি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পুরসভার তরফে। প্রাথমিক রিপোর্টে কোনওটিতেই ফর্মালিন জাতীয় কিছু পাওয়া যায়নি। এদিকে খাদ্যে ভেজাল রোধে একাধিক পরীক্ষা কেন্দ্র চালুর কথা জানা গিয়েছে নবান্ন সূত্রে।

বাদুড়িয়া থেকে উল্টোডাঙা এবং কলকাতার একাধিক হোটেল, রেস্তোরাঁ এবং মাংসের দোকানে ফর্মালিনে চোবানো মাংস পাঠানো হচ্ছে। এই খবরের জেরে পুর এলাকার বিভিন্ন জায়গায় অভিয়ান চালানো হয় কলকাতা পুরসভার তরফে। কমপক্ষে ১৬ টি জায়গা থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রথম পর্যায়ে নমুনাগুলোকে পুরসভার পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে এই পরীক্ষায় মাংসের নমুনায় ফর্মালিনের প্রমাণ পাওয়া যায়নি। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য নমুনাগুলিকে পাঠানো হয়েছে যাদবপুরে। সেই রিপোর্ট হাতে পেলে পুরোপুরি নিশ্চিত হতে পারবে পুর কর্তৃপক্ষ।

পরবর্তী কালে কলকাতা পুর এলাকার বাকি বেশ কয়েকটি জায়গা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে ববে জানা গিয়েছে।
এদিকে, খাদ্যে ভেজাল রোধে কলকাতা-সহ বেশ কয়েকটি জায়গায় পরীক্ষা কেন্দ্র খোলা হবে। নবান্ন সূত্রে এই কথা জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications