আরজি কর হাসপাতালের দুই নিরাপত্তারক্ষীর পলিগ্রাফ টেস্ট, এরা কারা?
আরজি কর কাণ্ডে আরও দুজনের পলিগ্রাফ টেস্ট। সিবিআই এর আগে সাত জনের পলিগ্রাফ টেস্ট করিয়েছিল। এবার আরও দুজনের এই টেস্ট হল বৃহস্পতিবার। হাসপাতালের সঙ্গে জড়িত এই দুজন কারা? কী তথ্য পাওয়া গেল পলিগ্রাফ টেস্টে?
আরজি কর হাসপাতালে তরুণী জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও খুন। পৈশাচিক এই ঘটনার তিন সপ্তাহ অতিবাহিত। কেবল সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হয়েছিল। সিবিআই তদন্ত করলেও এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এখনও জেরা চলছে।

এই অবস্থায় আরও দুই ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করল সিবিআই। বৃহস্পতিবার এই পরীক্ষা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ওই বাড়ির চার তলার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ওই দুই ব্যক্তি। নারকীয় ঘটনার সঙ্গে তাদের কি কোনও যোগসূত্র আছে?
জানা গিয়েছে, ওই দুই ব্যক্তিকে ঘটনার রাতে চার তলায় দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে তাদের অবস্থান জানা গিয়েছে। সেজন্যই এবার এই দুই নিরাপত্তারক্ষীর থেকে কথা বার করতে চেয়ে এই পথে হাঁটল কেন্দ্রীয় তদন্তকারীরা। জানা গিয়েছে, এর আগেও একাধিকবার ওই দুই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কিন্তু তেমন কোনও তথ্য সামনে আসছিল না।
এদিকে এর আগে সাত জনের পলিগ্রাফ টেস্ট হয়ে গিয়েছে। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছে। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়েরও এই টেস্ট হয়েছে। এছাড়াও আরও চার জন জুনিয়র ডাক্তারের টেস্ট হয়৷ তারা বিভিন্ন প্রশ্নের ছাড়া ছাড়া জবাব দিয়েছেন বলে খবর।
সেই কারণেই এই দুই নিরাপত্তা রক্ষীর পলিগ্রাফ টেস্টের দিকে জোর দিয়েছিল সিবিআই। গতকাল সিবিআই আদালতে পলিগ্রাফ টেস্টের আবেদন করেছিল৷ সেই আবেদন মঞ্জুর হয়ে যায়৷ তারপরই সাত তাড়াতাড়ি পলিগ্রাফ টেস্ট হয় দু'জনের সম্মতিতে। তাদের বক্তব্যের সঙ্গে এবার বাকিদের কথা মিলিয়ে দেখা হবে৷
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications