আইনজীবীর গাড়ি থেকে উদ্ধার ৬৪ লক্ষের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট!

৫০০ ও হাজার টাকার নোট বাতিল হয়েছে তিন মাস আগে। পুরনো বাতিল নোট জমা দেওয়ার সময়ও অতিবাহিত দু’মাস। এতদিন পর আইনজীবীর গাড়ি থেকে উদ্ধার ৬৪ লক্ষ টাকার বাতিল নোট।

কলকাতা, ৪ মার্চ : ৫০০ ও হাজার টাকার নোট বাতিল হয়েছে তিন মাস আগে। পুরনো বাতিল নোট জমা দেওয়ার সময়ও অতিবাহিত হয়েছে দু'মাস হল। এতদিন পর কলকাতায় আইনজীবীর গাড়ি থেকে উদ্ধার হল ৬৪ লক্ষ টাকার বাতিল নোট। কোথা থেকে এল ওই বিপুল টাকা? কী ওই টাকার উৎস? উত্তর ছিল না আইনজীবীর কাছে।। চিৎপুর থানার পুলিশ গ্রেফতার করে ওই আইনজীবীকে।[এসবিআই অ্যাকাউন্টে ন্যূনতম টাকা নেই? ১ এপ্রিল থেকে জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত হোন!]

ঘটনার সূত্রপাত শুক্রবার গভীর রাতে। দমদমের চিড়িয়া মোড় থেকে সল্টলেকের বাড়িতে ফিরছিলেন আইনজীবী চন্দ্র চক্রবর্তী। নিজের গাড়িতে করে বাড়ি ফেরার পথে, তাঁর গাড়ি আটকায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ৬৪ লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ওই আইনজীবীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।[জালনোট পাচারের করিডোর ছিল মালদহ, এখন হাওড়াতেই নকল দু'হাজারের ছাপাখানা!]

আইনজীবীর গাড়ি থেকে উদ্ধার ৬৪ লক্ষের বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট!

আইনজীবীর দাবি, তাঁর কাছে বৈধ কাগজপত্র রয়েছে ওই টাকার। কিন্তু পুলিশকে তিনি কোনও কাগজপত্র দেখাতে পারেননি বলেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কোথায় থেকে এই বিপুল পরিমাণ টাকা পেলেন ধৃত আইনজীবী, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিনই তাঁকে আদালতে পেশ করা হবে। তাঁর সঙ্গে কোনও ব্যাঙ্কের যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।[নোট বাতিলের ১০০ দিনের মধ্যে বাংলার এই জেলা হয়ে উঠেছে 'জাল নোটের হাব'!]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+