মেয়ের আচরণে সন্দেহ! শরীর খারাপের আড়ালে লুকিয়ে ছিল ভয়ঙ্কর তথ্য, পকসো ধারায় গ্রেফতার পাঁচ কিশোর
একদিনে দুই নাবালিকা নির্যাতন! শহর কলকাতায় সামনে এল এরকম একটি ঘটনার অভিযোগ। ঘটনা দুটি ঘটেছে বাগুইআটি এবং কসবা এলাকায়।

বাগুইআটিতে এক ১১ বছরের স্কুলছাত্রীকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠে এসেছে। কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়ছিল মেয়েটি। আর সেই কারণে মেয়ের এরকম আচরণে সন্দেহ শুরু হয় মায়ের। বিষয়টি খতিয়ে দেখার পরে তিনি থানায় অভিযোগ জানান।
রবিবার বাগুইআটি থানায় প্রতিবেশী পাঁচজন নাবালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের উপর ভিত্তি করেই তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, অপরাধমূলক ভীতি প্রদর্শন অবগন পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
তবে এটিই গণধর্ষণের ঘটনা নাকি একজনই জড়িত এই ঘটনায়, তা এখনও স্পষ্ট হয়নি। অভিযুক্তরা নাবালক হওয়ার কারণে থানায় না রেখে তাদের সরকারি হোমে পাঠানো হয়েছে। তারপর সোমবার তাদের বিধাননগর জুভেনাইল জাস্টিস বোর্ড-এ পেশ করা হয়।
অন্যদিকে আবার কসবায়ও সেই একই ঘটনা। এক নাবালিকাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনাতেও এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগটি উঠেছে। সেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আলিপুর আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নিয়েছে কসবা থানা।
এই দুইটি ঘটনাতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত চলমান।












Click it and Unblock the Notifications