Anirban Ganguly: নির্বাচনের আগেই যাদবপুরের বিজেপি প্রার্থীর কাছে বড় বার্তা মোদীর! আবেগপ্রবণ অনির্বাণ

Anirban Ganguly: আগামী ১ জুন সপ্তম দফায় নির্বাচন রয়েছে যাদবপুর সহ বাংলার একাধিক আসনে। আর সেই নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছল বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের কাছে।

রাজ্যের একাধিক আসনের মধ্যে অন্যতম হেভিওয়েট কেন্দ্র যাদবপুর (Jadavpur Lok Sabha constituency)। এবার সেখানেই অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে (Anirban Ganguly) প্রার্থী করে বড় চমক দিয়েছে শাহ-নাড্ডা। তাঁকেই ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা পাঠালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) । একই সঙ্গে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন ড: গঙ্গোপাধ্যায়কে।

Anirban Ganguly

শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী (Prime Minister of India) লিখেছেন, শ্যামাপ্রসাদ মুখার্জী রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের (Anirban Ganguly) একাধিক অবদান রয়েছে, আর তা মানুষ সবসময়ে মনে রাখবে।

একই সঙ্গে তাঁর লেখা একাধিক বইয়েরও প্রশংসাও করেছেন। মানুষকে কীভাবে উপকৃত করেছে সে সব বই, তাও ওই বার্তায় তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। আগামী ২০৪৭ সালের মধ্যে বিশ্বের সামনে নতুন ভারতকে তুলে ধরার কথাও ব্যক্ত করেছেন মোদী।

তিনি মনে করেন, এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের মানুষের ভালবাসা প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের (Anirban Ganguly) উপর পড়বে এবং তাঁকে ভোটে জিতিয়ে সংসদে পাঠাবেন বলেও আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। যাদবপুরের বিজেপি প্রার্থীকে পাঠানো শুভেচ্ছা বার্তায় ইন্ডিয়া জোটের বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। গত ১০ বছরে কংগ্রেসের একের পর এক ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি।

এমনকী বিজেপি বিরোধী জোটকে 'আদর্শচ্যুত' বলে তোপ দেগে বলেন, দেশের মানুষ এই জোটকে প্রত্যাখ্যান করবে। কংগ্রেস সহ জোট টিকবে না বলেও মন্তবয করেছেন তিনি। উন্নয়নশীল ভারত গড়ার যে সংকল্প নেওয়া হয়েছে তাতে শামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী।

পাশাপাশি মানুষের কল্যাণে যে মোদী সরকার যে সবসময় নিবেদিত সেই বার্তা তুলে ধরেন। আগামী সপ্তাহেই যাদবপুরে নির্বাচন। আর তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পাওয়া গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। শুধু তাই নয়, আগামিদিনগুলিতে লড়াইয়ে আরও উৎসাহ যোগাবে বলেই মত তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+