RG Kar Hospital: আরজি কর কাণ্ডে মমতাকে নিশানা সুকান্ত মজুমদারের, একগুচ্ছ কর্মসূচি ঘোষণা বিজেপির
আরজি কর কাণ্ডে রবিবার সকাল থেকেই তৎপরতা তুঙ্গে সিবিআইয়ের। চিকিৎসক খুনের তদন্তে রবিবার সকাল থেকে কলকাতা শহরের একাধিক জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতেও সাত সকালেই হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। আরজি কর কাণ্ডে রাজ্য জুড়ে একদিকে চলছে গণ আন্দোলন, অন্যদিকে এই ঘটনা নিয়ে ক্রমেই বাড়ছে রাজনীতির পারদ।
রবিবার রাজ্যে নারী নির্যাতনের প্রতিবাদে দলীয় কর্মসূচিতে অংশ নেন রাজ্য বিজেপির সভাপতি তথ্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিশানা করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে। বাংলার মানুষ চায় স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে যাক, এমনটাই দাবি করেছেন সুকান্ত মজুমদার।

আরজি কর কাণ্ড নিয়ে এমনিতেই সরগরম রাজ্য রাজনীতি। এই প্রেক্ষাপটে সরকারকে চাপে রাখতে চলতি মাসের শেষ থেকে ফের পথে নামছে বিজেপি। আগামী ২৭ তারিখ অরাজনৈতিকভাবে নবান্নের অভিযানের ডাক দেওয়া হয়েছে। এরপর আগামী ২৮ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করলেন সুকান্ত মজুমদার।
রবিবার দলীয় কর্মসূচি থেকে সুকান্ত মজুমদার ঘোষণা করেন, আগামী ২৮ তারিখ থেকে আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে এবং রাজ্যে নারী সুরক্ষার দাবিতে ধর্ণা চালু করব ধর্মতলাতে। পুলিশ অনুমতি না দিলেন কোর্টে যাব। আদালতের রাস্তা আমাদের জন্য খোলা আছে।'
একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, 'আমাদের রাজ্যে একটা মহিলা কমিশন আছে। সারা বছর তাদের কোনও কাজ নেই। কিন্তু কেন্দ্র থেকে মহিলা কমিশনের দল এলেই তারা সক্রিয় হয়ে উঠেন। তাই আগামী ২৮ অগাস্ট মহিলা কমিশনের অফিসে তালা লাগাও কর্মসূচি নেওয়া হয়েছে। সেই দিন আমাদের মহিলা মোর্চার সদস্যরা মহিলা কমিশনের অফিসে তালা লাগিয়ে দেবেন।'
RG kar Hospital: একের পর এক বৈঠক নিস্ফলা! কবে উঠছে ডাক্তারদের কর্মবিরতি? উত্তর খুঁজছে স্বাস্থ্যভবনও
শুধু কলকাতায় নয়, রাজ্য জুড়ে এবার প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। আগামী ২৯ অগাস্ট ১২টায় জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ ঘেরাও কর্মসূচি পালন করবেন বিজেপি শিবির।স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ হবে। ২ সেপ্টেম্বর রাজ্যের সর্বত্র পথে নেমে প্রতিবাদ করবেন বিজেপি কর্মী সমর্থকরা।
৪ সেপ্টে্বর ১১ থেকে ১২টা রাজ্যের প্রতিটি ব্লকে চাক্কা জ্যাম কর্মসূচির ঘোষণা করেন রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর রাজ্য অচল করে দেওয়া হবে। একটি গাড়িও রাস্তা দিয়ে যেতে পারবে না।'
তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ পাল্টা বলেছেন, কিসের ধর্না? কাদের বিরুদ্ধে কর্মসূচি, তদন্ত করছে সিবিআই, মামলা দেখছে সুপ্রিম কোর্ট। এখন সব আন্দোলন শেষ হওয়া উচিত সিজিওতে। বিচার আমরাও চাই। কলকাতা পুলিশ একদিনের মধ্যে অভিযুক্তকে আটক করেছে।’












Click it and Unblock the Notifications