RG Kar Incident: আরজি কর কাণ্ডে সুপ্রিম শুনানি কাল, ন্যায়বিচারের আশায় নির্যাতিতার পরিবার

RG Kar Incident: আরজি কর কাণ্ডে কাল সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানি। সেদিকেই সকলের নজর। ঘটনার ১ মাস পূর্তির আগে আজ দিনভর চলল নানা কর্মসূচি।

ন্যায়বিচারের দাবিতে জেলার পাশাপাশি শহরের নানা গুরুত্বপূর্ণ রাস্তায় দেখা গেল মিছিল, মানববন্ধন। কর্মসূচিতে সামিল হলো নির্যাতিতার পরিবার। এদিন রাত দখল কর্মসূচি যেমন রয়েছে, তেমনই ভোর দখলেরও ডাক দেওয়া হয়েছে।

RG Kar Incident

আজ দক্ষিণ কলকাতায় ৫১টি স্কুলের জমায়েত, মিছিল কর্মসূচি হয়। গড়িয়াহাট থেকে রাসবিহারী পর্যন্ত চলে মানববন্ধন। এই কর্মসূচিতে দেখা গিয়েছে আরজি কর কাণ্ডে ধর্ষিতা ও খুন হওয়া তরুণী চিকিৎসকের বাবা, মা, দাদাকে। তাঁরা এদিনও অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছেন।

নির্যাতিতার বাবা বলেন, এত মানুষের জনায়েত দেখে মনে হচ্ছে বিচার পাব। যতদিব ন্যায়বিচার না হচ্ছে ততদিন আন্দোলন চলবে বলে আশাবাদী তিনি। সিবিআইয়ের উপরও আস্থা রয়েছে নির্যাতিতার পরিবারের। নির্যাতিতার মা এদিনও বলেন, হাসপাতাল ও পুলিশ কোনও সহযোগিতা করেনি। অপরাধ ধামাচাপা দিতে তথ্যপ্রমাণ লোপাট হয়েছে। স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা ভাঙা হোক।

আজ পথে নেমে ন্যায়বিচারের দাবি জানান প্রতিমাশিল্পীরা। সনাতন দিন্দা, লগ্নজিতা যোগ দেন এই কর্মসূচিতে। আরজি কর হাসপাতালের চিকিৎসকরা কালো বেলুন উড়িয়ে মিছিলে পা মেলান ন্যায়বিচারের দাবিতে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে পথ অবরোধ করেন ল-ইয়ার সংগঠন।

হাতে টানা রিক্সাওয়ালারাও ন্যায়বিচার চেয়ে পথে নামেন। কলেজ স্ট্রিট মোড়ে প্রায় আধ ঘন্টা রিক্সা দিয়ে অভিনব পথ অবরোধ হয়। আরজি করের ডাক্তার পড়ুয়ার দোষীদের গ্রেফতারের দাবি নিয়ে উত্তর কলকাতার হেদুয়া অর্থাৎ বিডন স্ট্রিট থেকে কলেজ স্ট্রিট মিছিল হয়। এরপরেই রিকশচালক ও ডাক্তারদের সম্মিলিত বিক্ষোভ শুরু হয়।

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান সমর্থকদের মশাল মিছিল হয়। স্বামী বিবেকানন্দর বাড়ি থেকে শুরু হয়ে বিধান সরণি হাতিবাগান হয়ে শ্যামবাজার পর্যন্ত চলা মিছিলের একটাই স্লোগান- উই ওয়ান্ট জাস্টিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+