ভরদুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহুতল থেকে রোগীর ঝাঁপ
ভরদুপুরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বহুতল থেকে রোগীর ঝাঁপ
দুপুর ১২টা নাগাদ কলকাতা মেডিক্যাল কলেজের ৬ তলা থেকে রহস্যজনকভাবে ঝাঁপ দেয় বছর কুড়ির রিয়াজউদ্দিন মন্ডল। দ্রুত অস্ত্র পচার করেও প্রাণ ফেরানো গেলো না তার। অপারেশন টেবিলেই মৃত্যু হয় রোগীর। ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনেরা।

পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, গত দেড়মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ২০ বছরের রিয়াজউদ্দিন মন্ডল। গতকাল নব নির্মিত সুপার স্পেশালিটি বিল্ডিং এর নিউরো মেডিসিন বিভাগে ভর্তি হন। বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ ওয়ার্ডে চিকিৎসকেরা ভিজিট করার সময়েই আচমকা বেড থেকে ছুটে গিয়ে জানালার লক খুলে ঝাঁপ দেন বলে জানা গিয়েছে।
হাসপাতাল সূত্রে আরো জানা গিয়েছে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের বিল্ডিঙের পিছনের অংশ জনমানবহীন। ছয় তলা থেকে আছড়ে পড়ার পর উপর থেকে কর্মীরা নীচে খবর দিলে অন্য কর্মীরা যান। উদ্ধার করেন। জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্রুত অস্ত্রোপচার শুরু হয়। টেবিলেই মৃত্যু হয় যুবকের।
ঘটনায় হাসপাতাল সুপার জানান, আমরা খবর পেয়েছি, সব দিক খোঁজ নিচ্ছি। ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানাচ্ছে, মানসিক সমস্যার কারণেই ঝাঁপ দেয় ওই রোগী। ইতিমধ্যেই সুপারের নির্দেশে ঘটনার তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন হাসপাতালের সুপার-সহ নিউরো ও ফরেনসিক বিভাগের প্রধানরা।












Click it and Unblock the Notifications