Nabanna Abhiyan: নিরাপত্তার চাদরে নবান্ন, কোনও রাজনীতি চাই না... আরও যা জানাল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'
Nabanna Abhiyan: মঙ্গলবার ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের ডাক। যদিও পুলিশের তরফে কোনও অনুমতি দেওয়া হয়নি। কিন্তু এরপরেও এই অভিযান হবে বলে হুঁশিয়ারি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের। শুধু তাই নয়, রাজনীতি ছেড়ে জাতীয় পতাকা হাতে সমস্ত মানুষকে এগিয়ে আসার ডাক দেওয়া হয়েছে উদ্যোক্তাদের তরফে।
আর এই মিছিলকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হবে পুলিশ, রযাফ এবং কমব্যাট ফোর্স।

বিশেষ করে সাঁতরাগাছি, হাওড়া ময়দান, ফরশোর রোড এবং লক্ষীনারায়ণতলা এবং মন্দিরতলায় বড় ব্যারিকেড তৈরি করা হবে। এছাড়াও নবান্নের আশেপাশে গলির মুখ গুলোতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, নিরাপত্তা ব্যবস্থা দেখভালের জন্য চারজন আইজি রাঙ্কের পুলিশ অফিসারদের মঙ্গলবার রাস্তায় নামানো হবে। পাশাপাশি ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে খবর। প্রায় দুই হাজারের বেশি পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হবে।
এর জন্যে হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন। এই অবস্থায় আজ সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আধিকারিকরা একটা উচ্চ পর্যায়ে বৈঠকে বসেন। সেখানে নবান্ন অভিযানে নিরাপত্তা বিষয়ক বিষয় নিয়ে খুঁটিনাটি দিক গুলি আলোচনা ও পর্যালোচনা হয় বলে পুলিশ সূত্রে খবর।
অন্যদিকে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র তরফে উদ্যোক্তারা বলেন, এটা একটা সমাজ মাধ্যমের কল।আরজি করের ঘটনায় পুলিশ প্রশাসনের অনেক গাফিলতি থাকলেও এখনও পুলিশ মন্ত্রী কোনো বিবৃতি এখনো দেয়নি। ছাত্র সমাজের ডাক হলেও এটিগণ আন্দোলনের রুপ নিতে চলেছে বলেও এদিন জানান 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'।
তবে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্র সমাজের ডাকে কোনও রাজনীতি চাই না। যা খবর, দুপুর দুটোর সময় এই জমায়েত হবে। হাওড়া-কলকাতার বিভিন্ন অংশ থেকে জমায়েত আসবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications