পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ফের ইডি হানা, তলব মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকেও
প্রাক্তন তৃণমূল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে শনিবার সকালে ফের হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পৌনে এগারোটা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁর বাসভবনে পৌঁছন।
অন্যদিকে, রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষকেও তলব করেছে ইডি। ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতা নিয়ে স্বাভাবিক প্রশ্ন উঠেছে। শাসক শিবির এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলছে। যদিও পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল দল থেকে সরিয়ে দিয়েছে আগেই।

উল্লেখ্য, ২০২২ সালে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তল্লাশিতে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কোটি টাকারও বেশি নগদ উদ্ধার হয়েছিল। ওই ঘটনাতেই ইডি প্রথমে অর্পিতাকে এবং পরে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। নিয়োগ দুর্নীতিতে দীর্ঘ সময় জেলে থাকার পর তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান।












Click it and Unblock the Notifications