Partha Chatterjee: কুণাল ঘোষ বিরোধীদের থেকেও বেশি ক্ষতি করেছে দলের, বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়
কুনাল ঘোষকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন কুণাল ঘোষকে আগে থেকেই সরানো উচিত ছিল। দলের অনেক ক্ষতি করেছে আগেই তাঁর বিরুদ্ধে আগেই পদক্ষেপ করার উচিত ছিল। পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন বিরোধীদের থেকে অনেক বেশি দলের ক্ষতি করেছেন কুনাল।
উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক পদে ছিলেন তখন তিনি। অরাজনৈতিক মঞ্চে তাঁদের দেখা গেলেও রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল সেই ভিডিও। তার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

এই ঘটনার নেপথ্যে কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে দাবি করেছিলেন কয়েকজন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কুণাল ঘোষের খুব একটা বনিবনা নেই সেটা আগে থেকে সকলেই জানেন। একাধিকবার কুণাল ঘোষ প্রকাশ্যেই সুদীপের বিরুদ্ধে মন্তব্য করেছেন। এদিন পদ থেকে সরিয়ে দেওয়া হলে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কুনাল।
কুণাল ঘোষ প্রকাশ করে বলেছিলেন নিয়োগ দুর্নীতিতে যাঁরা জড়িয়ে তাঁদের অনেকেই এখনও মন্ত্রিসভায় রয়েছেন। তবে পদ থেকে সরিয়ে দেওয়ার পর কুণাল ঘোষকে তারকা প্রচারকদের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। তারপরেই কুণাল ঘোষ বলেন তিনি পদে নয় পথে আছেন। এবং তাঁকে কেন পদ থেকে সরানো বল সেই কারণ তাঁর কাছে স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। একটা সময়ে ঠিক মমতাদি এবং অভিষেক বুঝতে পারবেন বলে মন্তব্য করেন অভিষেক।
কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সোনার গয়না উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। যদিও সেই টাকা তাঁর নয় বলে দাবি করেছেন পার্থ। নিয়োগ দুর্নীতিতে কলকাতা হাইকোর্টের রায় দানের পর কুণাল ঘোষ প্রকাশ্যেই বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায় যে সাহসের সঙ্গে দুর্নীতি করে গিয়েছেন তার ফল ভোগ করতে হচ্ছে দলকে।
এক কথায় নিয়োগ দুর্নীতির কারণে ভোটের মুখে যে ফল ভোগ করতে হচ্ছে পার্টিকে তাই নিয়ে সরব হয়েছেন কুণাল ঘোষ। এমনকী নিয়োগ দুর্নীতির কথা আগে থেকেই নেতারা জানতেন বলেও কটাক্ষ করেছেন তিনি। এই নিয়ে তুমুল তরজা শুরু হয়েছিল। প্রকাশ্যে পার্থর বিরুদ্ধে কুণালের এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications