Partha Chatterjee: ৫৪ কোটি টাকার মালিক কে? মানতে নারাজ অপা, সম্পত্তির জটে আটকে পার্থর জামিন
৫৪ কোটি টাকার সম্পত্তি। কে এই সম্পত্তির মালিক। পার্থ চট্টোপাধ্যায় না অর্পিতা মুখোপাধ্যায়। এই নিয়ে আদালতে রীতিমতো দায় ঠেলাঠেলি করছেন নিয়োগ দুর্নীতি মামলায় গ্রফতার দুই অভিযুক্ত। কিছুতেই তাঁরা মানতে রাজি নন যে এই বিপুল পরিমাণ সম্পত্তি তাঁদের।
আজ অর্থাৎ বৃহস্পতিবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানিতে অর্পিতা স্পষ্ট জানিয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন ঠিকই কিন্তু এই বিপুল সম্পত্তির মালিক তিনি নন। এদিকে অর্পিতার দুটি বাড়ি থেকেই কোটি কোটি টাকা এবং সোনার গয়না উদ্ধার হয়েছে।

নিয়োগ দুর্নীতির চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়কে পুরো দুর্নীতির কিংপিন বলে উল্লেখ করেছে ইডি। সেই সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কে পুরো দুর্নীতির রানি বলেও উল্লেখ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে একাধিক তথ্য ইডি আদালতে পেশ করেছে। সেকথা স্বীকারও করে নিয়েছেন তাঁরা। তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন ঠিকই কিন্তু ৫৪ কোটি টাকার সম্পত্তির মালিক কে তা নিয়ে চরম দায় েঠলা ঠেলি শুরু হয়েছে। ৫৪ কোটি টাকার সম্পত্তির মালিক তিনি নন বলে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। অন্য দিকে অর্পিতা মুখোপাধ্যায়ও সেই সম্পত্তি নিজের বলতে নারাজ।
ইডির দাবি পার্থ চট্টোপাধ্যায় নাকি নিয়োগ দুর্নীতির টাকা একাধিক ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। বাড়ির রাঁধুনি থেকে গাড়ির চালক একাধিক ব্যক্তির নাম ব্যবহার করে নিয়োগ দুর্নীতির টাকা একাধিক সংস্থায় খাটানো হয়েছে বলে দাবি করেছে ইডি। পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মেনেই অর্পিতা মুখোপাধ্যায় কাজ করতেন বলে আদালতে জানিয়েছে ইডি। এর মধ্যে আবার স্নেহময় দত্তের নাম জড়িয়েছে। স্নেহময় দত্তের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়কে থাইল্যান্ডে পাঠিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে স্নেহময় দত্তের কী সম্পর্ক রয়েছে তা স্নেহময় দত্তের বয়ান রেকর্ড করে আদালতে পেশ করেছে ইডি। এমনকী পার্থ চট্টোপাধ্যায় নাকি অর্পিতা মুখোপাধ্যায়কে শিশু দত্তক নেওয়ার জন্য ছাড়পত্রও দিয়েছিলেন। এবং পরবর্তীকালে সেই শিশুর দায়িত্ব নিতেও তিনি রাজি হয়েছিলেন বলে ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications