পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড : যে কারণে সর্বনিম্ন সাজা পেল তিন অভিযুক্ত
কলকাতা, ১১ ডিসেম্বর : পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে এদিন শুক্রবার সাজা ঘোষণা করলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক। ঘটনায় দোষী রুমান খান, নাসির খান ও সুমিত বাজাজকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। [পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড : দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের]
এছাড়া ধৃতদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা দিতে বলা হয়েছে। সেই অর্থ নির্যাতিতার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জরিমানা না দিলে আরও ছ'মাস কারাদণ্ড ভোগ করতে হবে তিন অভিযুক্তকেই।

তবে এদিনের সাজা ঘোষণার পরে উঠে আসছে একাধি প্রশ্ন। ৩৭৬ জি (গণধর্ষণ) ধারা অনুযায়ী দোষীদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারত। তবে তা না হয়ে হল মাত্র দশ বছরের সাজা।
কিন্তু কেন? আসলে, এদিন সাজা ঘোষণার আগে ব্যাঙ্কশাল কোর্টের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক তিন অপরাধীকেই নিজের বক্তব্য জানাতে বলেন। সেখানে তিন অভিযুক্তই নিজেকে নির্দোষ বলে দাবি করে।
অন্যদিকে এই তিনজনের আইনজীবীও প্রত্যাশামতো সবচেয়ে কম সাজার পক্ষে সওয়াল করেন। তবে সবাইকে আশ্চর্য করে সরকারি আইনজীবী সর্বাণী রায়ও বিপক্ষের এই দাবিকে সমর্থন জানান।
অভিযুক্তদের বয়সের কথা মাথায় রেখেই এবং ধর্ষণের সঙ্গে তাদের জড়িত থাকার সম্পর্ককে খেয়াল রেখে মহামান্য আদালত বিচার করুক। তিনি কম শাস্তির পক্ষে সওয়াল করেন। এরপর সবদিক বিবেচনা করে তিন অভিযুক্তকে সর্বনিম্ন শাস্তির নির্দেশ দেয় আদালত।












Click it and Unblock the Notifications