পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ড : দশ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের
কলকাতা, ১১ ডিসেম্বর : পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে ধৃত দোষী সাব্যস্ত রুমান খান, নাসির খান ও সুমিত বাজাজকে দশ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত।
বৃহস্পতিবার এই মামলায় রায় দান করে আদালত। জানানো হয়, নাসির, রুমান ও সুমিতের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিন জনই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(২)(জি) ধারায় (গণধর্ষণ) দোষী সাব্যস্ত হয়েছে। এছাড়া রুমান ও নাসের ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৩২৩, ১২০বি, ও ৩৪ নম্বর ধারাতেও দোষী প্রমাণিত। ফলে সবদিক বিচার করে অভিযুক্তদের এই সাজা শুনিয়েছে আদালত।

বৃহস্পতিবার রায় ঘোষণার পরই নিপীড়িতা সুজেট জর্ডনের পরিবারের লোকেরা বিচারব্যবস্থাকে ধন্যবাদ জানান। তবে সুজেট নিজে এই বিচারের রায় দেখে যেতে পারলেন না, তা নিয়ে আক্ষেপ করেন।
অন্যদিকে সমাজের সব মহল থেকে এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়েছে। সরকারের তরফে যেভাবে এই ঘটনাকে সাজানো বলে ব্যাখ্যা করা হয়েছিল, তারপরে বৃহস্পতিবারের রায় সবকিছুর জবাব বলেই মনে করেছেন নির্যাতিতার পরিবার।
প্রসঙ্গত, এখনও এই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত কাদের খান ও অপর অভিযুক্ত আলি এখনও ফেরার। এই দুজনকে গ্রেফতার করে গোটা প্রক্রিয়ায় ইতি টানুক সরকার, আপাতত এই দাবিটাই থেকে গেল।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications