Panchayat Election 2023: অনুব্রতর অনুপস্থিতিতে বীরভূম নিয়ে কী পরিকল্পনা, রণনীতি তৈরি মমতার
অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি প্রথম ভোটের আসর বসতে চলেছে বীরভূমে। তাই আগাম পরিকল্পনা সেরে ফেলল তৃণমূল। এতদিন একা কুম্ভ হয়ে গড় আগলেছিলেন অনুব্রত। কিন্তু এবার পঞ্চায়েতে তিনি থাকছেন না। তাই শনিবার তৃণমূলের পঞ্চায়েত প্রস্তুতি বৈঠক থেকে বিশেষ পরিকল্পনা নিল তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংসদ শতাব্দী রায়কে বাড়তি দায়িত্ব নেওয়ার বার্তা দিলেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে। তিনি বলেন, বীরভূমে বেশি সময় দিতে হবে। কেনন বীরভূমে বিজেপির সংগঠন অপেক্ষাকৃত ভালো। তারপর অনুব্রত মণ্ডল না থাকায় তারা বাড়তি উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েছে।

এই অবস্থায় তৃণমূলের লক্ষ্য দুর্গ আগলে রাখা। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি এই কঠিন কাজ করতে হবে তৃণমূল নেতাদের। এবার তাই বাড়তি দায়িত্ব নিয়ে হবে সবাইকে। অনুব্রত মণ্ডলের অভাব ঢেকে তৃণমূলের বিজয় রথ এগিয়ে নিয়ে যেতে হবে।
শনিবার কালীঘাটে পঞ্চায়েতের প্রস্তুতি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন। সেখানে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে রাখা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, মলয় ঘটক, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যকে।

আর এদিন বিশেষ আলোচনা হয় বীরভূম নিয়ে। অনুব্রতর অনুপস্থিতিতে এবার বীরভূমে বড়ো পরীক্ষা দিতে হবে তাদের। তাই শতাব্দী রায়কে বিশেষ নির্দেশ দেন মতা বন্দ্যোপাধ্যায়। আরো বেশি সময় দেওয়ার কথা বলেন তিনি। বীরভূমে তৃণমূলের ৯ সদস্যের কোর কমিটি রয়েছে। তাঁর দায়িত্বে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
ফলে সেটাও বাড়তি চাপ তৃণমূলের কাছে। কোর কমিটিকে সাহায্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিন নেতাকে রেখেছেন। তাঁরা হলেন দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও, মলয় ঘটক ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁদের মূল কাজ কোর কমিটি ও দলনেত্রীর মধ্যে সমন্বয় রক্ষা করা।

মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু দায়িত্বে এই জেলায় খারাপ ফল হওয়া মানে তৃণমূলের বিরুদ্ধে লোকসভা নির্বাচনের আগে বিজেপির অস্ত্র পেয়ে যাওয়া। বিজেপিক হাতে কিছুতেই অস্ত্র তুলে দেওয়া যাবে না। বীরভূম জিতে গড় রক্ষা করে বিজেপিকে বুঝিয়ে দিতে হবে অনুব্রত মণ্ডল না থাকলেও এই জেলায় রাশ তাঁদেরই হাতে থাকবে।
তবে শুধু বীরভূম নয়, প্রতিটি জেলাকেই সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সেইমতো করে প্রতিটি জেলাতে প্রচার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। তৃণমূল গ্রামের মানুষের জন্য কী কী করেছে, সেই উন্নয়নের কথা তুলে ধরতে হবে। এ জন্য তৃণমূল রাজ্য নেতাদের নিয়ে প্রচারেও নামতে চলেছে। কোনোরকম ফাঁক এবার পঞ্চায়েতে তারা রাখতে চাইছে না।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications