Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pahalgam Attack: রক্তাক্ত 'মিনি সুইজারল্যান্ড'! কলকাতার বিতানকেও ছাড়ল না জঙ্গিরা, কান্নায় ভেঙে পড়ল পরিবার

Pahalgam Terror Attack: রক্তাক্ত ''মিনি সুইজারল্যান্ড'। ভয়াবহ জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর সামনে আসছে। এর মধ্যেই কলকাতার এক বাসিন্দা আছে বলে জানা যাচ্ছে। নিহত ওই পর্যটকের নাম বিতান অধিকারী বলে জানা যাচ্ছে।

এখনও পর্যন্ত যা খবর, মৃত বিতান কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা। জঙ্গিদের গুলিতে আহত হয়েছিলেন। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বিতানের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Pahalgam Attack

আর এই খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায় (Pahalgam Terror Attack)। অন্যদিকে এই ঘটনার পরেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)।

এই খবর সামনে আসার পরেই নিহতের পরিবারকে ফোন করেছেন। পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকার দেহ নিয়ে আসার ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিয়েছেন বলেও জানা গিয়েছে। এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মন্ত্রী অরূপ বিশ্বাসকে পরিবারের পাশে থাকার নির্দেশ মুখন্যমন্ত্রী দিয়েছেন।

এই প্রসঙ্গে ফেসবুকে কুণাল ঘোষ লিখছেন, ''কাশ্মীরে জঙ্গিহানায় নিহত বিতান অধিকারী। ফ্লোরিডাবাসী বিতানের বাড়ি বৈষ্ণবঘাটায়। বিদেশ থেকে ফিরে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। আজ জঙ্গিদের গুলিতে নিহত। খবর পেয়ে তাঁর বৈষ্ণবঘাটার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ফোন থেকেই কাশ্মীরে স্বামীর মরদেহের পাশে থাকা সোহিনীর সঙ্গে কথা বলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই চরম বিপদের দিনে সঙ্গে আছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা যা করণীয়, রাজ্য সরকার করছে''।

Pahalgam Terror Attack: বাংলার বহু পর্যটক আটকে: সূত্র

গত কয়েকমাসে কাশ্মীরে পর্যটক বেড়েছে। দেশ, বিদেশ থেকে বহু পর্যটক বর্তমানে রয়েছে সেখানে। গরম পড়তেই বাংলা থেকেও বহু পর্যটক বর্তমানে ভূস্বর্গে আছেন। এখনও পর্যন্ত যা খবর, বহু মানুষের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এমনকী পহেলগাঁওতেও বেশ কয়েকজন পর্যটক আটকে আছেন বলেও খবর। যদিও রাজ্য সরকারের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা যাচ্ছে। বাংলার পর্যটক আটকে কতজন কি অবস্থা নবান্নের তরফে খেয়াল রাখা হচ্ছে বলে এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে জানা গিয়েছে।

Pahalgam Terror Attack: জাত ধর্ম থেকে গুলি

এই ঘটনার পরেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। জানা যাচ্ছে, জঙ্গিরা ধর্ম, আই কার্ড দেখে দেখে গুলি চালিয়ে হত্যা করেছে পর্যটকদের। এমনকী হুমকি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ধরেও। আরও এই তথ্য সামনে আসার পরেই একেবারে শিউরে ওঠার মতো অবস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+