Opposition Meet: কার সঙ্গে কার সেটিং, বলছে ছবি! তৃণমূলের সঙ্গে Cpim-Cong-কে নিশানা শুভেন্দুর
পটনায় ২৩ জুন বিরোধীদের মেগা বৈঠক (Opposition Meet) হয়ে গেল। ফের বৈঠক হবে বিরোধী দলগুলির মধ্যে। লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করা। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সোশ্যাল মিডিয়ায় বৈঠক নিয়ে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেসকেও নিশানা করেছেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেছেন, বাংলায় কুস্তি আর দিল্লিতে(পটনায়) দস্তি! তিনি TMC-র তিন শব্দ তৃণমূল + কংগ্রেস + সিপিআইএম বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিআইএম তৃণমূলের বি টিম।

কেন তারা তৃণমূলের বি টিম, সেই ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন (Opposition Meet), পশ্চিমবঙ্গে বিরোধী দলের তকমা হারানোর পরে, বিজেপি বিরোধী পরিসর দখল করার পরে সন্ত্রস্ত হয়ে সিপিআইএম ও কংগ্রেস তৃণমূল-বিজেপি সেটিং-এর আষাঢ়ে গল্প ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করেছিল।
তিনি আরও বলেছেন, ২০১১ থেকে ২০২১ পর্যন্ত দু-দফায় বিরোধী দলে থেকে এরা তৃণমূল সরকারের থেকে সুবিধা ভোগ করে মেকি বিরোধিতার নাটক করে গিয়েছে। এর ফলে তৃণমূল নেতারা চুরি-ডাকাতি করার সাহস পেয়েছে আর আঙুল ফুলে কলা গাছ করেছে।
শুভেন্দু অধিকারী বলেছেন, দিল্লি ও পটনায় তৃণমূল ও সিপিআইএম কংগ্রেসের বি টিম। আবার কেরলে কংগ্রেস ও সিপিআইএম একে অপরের বিরুদ্ধে লড়াই করে। পটনায় বিরোধী জোটের বৈঠক প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেছেন এবাার বাস্তব চিত্র প্রকাশ হয়েছে।
TMC = Trinamool + Marxists + Congress
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 24, 2023
In WB - (Congress + CPM) is the B Team of Trinamool
In Delhi - (Trinamool + CPM) is the B Team of Congress
In Kerala - Congress vs CPM
Very confusing indeed. So, are these parties playing a friendly match against themselves in WB?
Poor… pic.twitter.com/zP7DtkpL5k
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা অভিযোগ করেছেন পটনায় সিপিআইএম এবং কংগ্রেস আঞ্চলিক তৃণমূলের সঙ্গে সমঝোতা করেছে (Opposition Meet)। অন্যদিকে বঙ্গে তাদের কর্মীরা খুন হচ্ছে, তাদের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করা হচ্ছে। ফর্ম বি জমা দিতে গিয়ে তাদের মারধর করা হচ্ছে।

ওপরের দুই ছবি তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেছেন ছবি দুটো দেখলেই বোঝা যায়, কে কার সঙ্গে সেটিং করছে। পশ্চিমবঙ্গে জনগণের মধ্যে এদের গ্রহণযোগ্যতা নেই বলেও মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন বংলার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে বোকা ভাববেন না। তারা সব দেখছেন, তারা সব জানেন, বোঝেন।
তিনি বলেছেন, প্রমাণিত হয়ে গিয়েছে (Opposition Meet) বিজেপি পশ্চিমবঙ্গের একমাত্র দল যারা দুর্নীতিতে যুক্ত তৃণমূলের বিরুদ্ধে আপাদমস্তক লড়াই করে চলেছে।
-
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ











Click it and Unblock the Notifications