Madhyamik Result: মেধাতালিকায় কলকাতার শুধুমাত্র অবন্তিকা, শহরের পড়ুয়ারা কি মুখ ফেরাচ্ছে সরকারি স্কুল থেকে!

WBBSE Madhyamik 2025 Result: মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় এবারও জেলার জয়জয়কার। প্রথম ১০-এ থাকা ৬৬ জনের মধ্যে কলকাতা থেকে জায়গা করে নিয়েছে মাত্র একজন। তিনি লেকটাউনের অবন্তিকা রায়। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৮। মাধ্যমিকে রাজ্যের মধ্যে সে অষ্টম স্থান অধিকারী। কলকাতার বিচারে তিনিই প্রথম। অবন্তিকা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা স্কুলের ছাত্রী। তবে এমন ফলাফল যে হবে তা কল্পনাতেও ভাবতে পারেননি অবন্তিকা। ফলে যখনই এই খবর পান, আনন্দে ভেসে ওঠে। আবেগে ভাসে গোটা পরিবার।

অবন্তিকা রায় জানান, নির্দিষ্ট সময়ে পড়াশোনা নয়, যখন ইচ্ছা হতো পড়তে বসতাম। সঙ্গে খেলাধুলোও করতাম। তবে আগামীদিনে চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে অবন্তিকার। তাঁর কথায়, বড় ডাক্তার হয়ে দুঃস্থ মানুষের সেবা করতে চাই। অবন্তিকা ছাড়া মেধা তালিকায় আর কেউ নেই। ফলাফলে নিরিখে কলকাতার স্থান তৃতীয়। আজ শুক্রবার সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

Abantika Roy

আর সেই সময় তিনি জানান, এই বছর অর্থাৎ ২০২৫ সালে মাধ্যমিকে পাশের হার বেড়ে হয়েছে ৮৬.৫৬ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৬.৩১ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। অর্থাৎ ওই জেলার সবথেকে বেশি পড়ুয়া এবার পাশ করেছে বলে জানান মধ্যশিক্ষা পর্ষদ। তাঁর কথা অনুযায়ী, এই জেলার ৯৬.৪৬ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। পাশের হারে কলকাতা রয়েছে তৃতীয় স্থানে। পাশের হার 93.30 শতাংশ।

মেধা তালিকায় মাত্র একজন! কেন এমন অবস্থা? গত কয়েক বছরে মাধ্যমিকের ফলাফলে বারবার জেলার জয়জয়কার দেখা যাচ্ছে। তাও মেধাতালিকায় বেশ কয়েকজনের নাম থাকে। এবার মাত্র নাম রয়েছে একজনের! একাংশের শিক্ষক শিক্ষিকাদের কথায়, কলকাতার ছেলেমেয়েরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। একদিকে পড়াশোনার মান অন্যদিকে মোবাইল সহ সামগ্রিক ক্ষেত্রে মন অনেক বেশি পড়ুয়াদের। একই সঙ্গে সঠিক গাইডেন্সেরও একটি অভাব আছে বলেও মনে করছেন এক শিক্ষিকা।

এছাড়াও ছেলেমেয়েদের ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ানোর ঝোঁক অভিভাবকদের অনেক বেশি। আর এটাও একটি বড় চ্যালেঞ্জ। তাহলে সরকারি বাংলা মিডিয়াম স্কুলে কমছে পড়ুয়ার সংখ্যা? উঠছে প্রশ্ন।

WBBSE Madhyamik 2025 Result: কীভাবে দেখবেন?

শুক্রবার সকাল ১০ টা থেকেই অনলাইনে মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল জানা যাবে। এজন্য এই লিঙ্কে - wbresults.nic.in কিংবা wbbse.wb.gov.in ক্লিক করতে হবে। এমনকী অ্যাপের মাধ্যমে কিংবা এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+