শুধু ১৭ কোটিই নয়! শতাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ৩০০টি ওয়ালেটের হদিশ
গার্ডেনরিচে যখের ধনের খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৪ ঘন্টার তল্লাশিতে ১৭ কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় রীতিমত শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু শহরের মানুষের মধ্যেই নয়
গার্ডেনরিচে যখের ধনের খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৪ ঘন্টার তল্লাশিতে ১৭ কোটি টাকা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা। এই বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় রীতিমত শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু শহরের মানুষের মধ্যেই নয়, বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারের ঘটনা রীতিমত তাজ্জব কেন্দ্রীয় গোয়েন্দারাও।
খাটের নীচে কীভাবে কোটি কোটি টাকা থাকতে পারে? তা নিয়ে একাধিক প্রশ্ন। শুধুই কি অনলাইন গেমের মাধ্যমে প্রতারণার টাকা এগুলি নাকি বড়সড় কেলেঙ্কারি রয়েছে! বিপুল এই টাকার উৎস খুঁজে পেতে মরিয়ে ইডির আধিকারিকরা। তবে এই কেলেঙ্কারি শুধু কলকাতাতেই নয়, গোটা দেশে ছড়িয়ে আছে বলে মনে করা হচ্ছে। এমনকি ৬০ থেকে ৭০ কোটি টাকার কেলেংকারি হয়েছে বলেও ইডি সূত্রে জানা যাচ্ছে।

খোঁজ নেই আমিরের
ঘটনার পর থেকেই এখনও পর্যন্ত আমিরের খোঁজ পাননি কেন্দ্রীয় আধিকারিকরা। তাঁর একের পর এক ফোন বন্ধ রয়েছে। তিনটি ফোন কোনও টির সঙ্গেই যোগাযোগ তদন্তকারীরা করতে পারছেন না বলে খবর। তবে আমির অন্য কোনও নম্বর ব্যবহার করতে পারে। সেই বিষয়টি অবশ্য নজরে রাখা হয়েছে। এমনকি পরিবারের অন্য কারোর সঙ্গে যোগাযোগ আমির করছে কিনা সেটিও নজরে রাখা হয়েছে বলে খবর। তাৎপর্যপূর্ণ ভাবে ঘটনার পর থেকে আমিরের বাবা নাসিরের খোঁজও তদন্তকারীরা পাচ্ছেন না বলে খবর।

বাবা পরিবহণ ব্যবসায় খাটত টাকা
একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তদন্তকারীরা মনে করছেন বড়সড় এই কেলেঙ্কারিতে শুধু আমির খান একা নন, তাঁর বাবাও জড়িত বলে মনে করছেন তদন্তকারীরা। পরিবহণ ব্যবসায় বিপুল পরিমাণ টাকার প্রয়োজন হয়ে থাকে। আর সেখানেই আমিরের কালো টাকা সাদা করার কাজ করানো হত বলে মনে করা হচ্ছে। ফলে আমিরের বাবার পরিবহণ ব্যবসাতেও ইডির তদন্তকারীদের নজর রয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি একাধিক প্রভাবশালী এর পিছনে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

১০০ টি বেনামি অ্যাকাউন্ট!
ইডি সূত্রে জানা যাচ্ছে, ১০০ টি বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের লেনদেন হয়েছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। এমনকি একাধিক ওয়ালেটের খোঁজও তদন্তকারীরা পেয়েছেন বলে মনে করা হচ্ছে। এই সমসস্ত ওয়ালেটের উপরেই এখন নজর ইডির তদন্তকারীদের। তদন্তকারীরা মনে করছেন এই সমস্ত ওয়ালেটের মাধ্যমে গ্রাহকরা টাকা বিনিয়োগ করতেন। এই সমস্ত কিছু ভালো ভাবে পরীক্ষা করা হচ্ছে বলে খবর। পাশাপাশি আমির খানের দাদাকে শনিবারই আটক করে ইডি। তাঁকেও জেরা করা হচ্ছে বলে খবর।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications