কলকাতায় বজ্রাঘাত! বিয়ের কেনাকাটা করে ফেরার পথে মৃত্যু যুবকের

কলকাতার রাজপথে বজ্রাঘাতে মৃত্যু। মৃত যুবকের নাম অজয় মল্লিক। পার্কসার্কাস লোহাপুলের বাসিন্দা এই যুবক সঙ্গিনীর সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন শনিবার বিকেলে। ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয় অজয় মল্লিকের।

কলকাতার রাজপথে বজ্রাঘাতে মৃত্যু। মৃত যুবকের নাম অজয় মল্লিক। পার্কসার্কাস লোহাপুলের বাসিন্দা এই যুবক সঙ্গিনীর সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন শনিবার বিকেলে। ফেরার পথে বজ্রাঘাতে মৃত্যু হয় অজয় মল্লিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর বাগদত্ত। আগামী বছর বিয়ের কথা ছিল ওই যুবকের।

কলকাতায় বজ্রাঘাত! বিয়ের কেনাকাটা করে ফেরার পথে মৃত্যু যুবকের

বিয়ের কেনাকাটা করে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল কলকাতার যুবকের। ঘটনায় ধাপা মাঠপুকুরের বাসিন্দা বছর উনিশের যুবতী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএম হাসপাতালে। সন্ধে সাড়ে ছটার সময় ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

কলকাতায় বজ্রাঘাত! বিয়ের কেনাকাটা করে ফেরার পথে মৃত্যু যুবকের

ঘটনাস্থল রেডরোডের পুলিশ মেমোরিয়াল সংলগ্ন এলাকা। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই বিয়ের বাজার করে ফিরছিলেন দুজন। সেই সময় বজ্রাঘাতে দুজন লুটিয়ে পড়ে বলে জানা গিয়েছে। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে গেলে অজয় মল্লিককে মৃত বলে ঘোষণা করেনে চিকিৎসকরা। মৃত অজয় মল্লিক একটি বেসরকারি সংস্থার কর্মী বলে জানা গিয়েছে।

মাস দুয়েক আগে এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছিল বাজ পড়ে। তারপর এই ঘটনায় যথেষ্টই চিন্তিত প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+