RG Kar Hospital Doctor Death: আরও সাতদিন আরজি কর সংলগ্ন রাস্তায় জমায়েতে না কলকাতা পুলিশের
RG Kar Hospital Doctor Death: আরজি কর সংলগ্ন রাস্তায় জমায়েতের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কলকাতা পুলিশ। আজ শনিবার রাত থেকে আরও সাতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানাল কলকাতা পুলিশ। আরজি করে কর্তব্যরত অবস্থায় জুনিয়ার ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল বাংলা। প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন কোনায়।
কার্যত প্রত্যেকদিনই বিচারের দাবিতে পথে নামছেন সাধারণ মানুষ। পথে নামছেন রাজনীতিবিদ, অভিনেতা থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গত ১৮ অগাস্ট এই সংক্রান্ত নির্দেশিকা প্রথম লাগু করা হয় কলকাতা পুলিশের তরফে। যেখানে স্পষ্ট জানানো হয়, আরজি কর হাসপাতাল (RG Kar Hospital Doctor Death) সংলগ্ন এলাকায় কোনও মিটিং মিছিল করা যাবে না।

এমনকি পাঁচ জনের বেশি কোনও জমায়েত করা যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। আজ শনিবার ২৪ অগাস্ট সেই নির্দেশিকা শেষ হচ্ছে। এই প্রেক্ষাপটে আরজি কর সংলগ্ন রাস্তায় জমায়েতের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল কলকাতা পুলিশ। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভারতীয নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি থাকছে বলে কলকাতা পুলিশের তরফে জানানো হয়। কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আরজি কর সংলগ্ন অর্থাৎ শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকার বেলগাছিয়া রোড, জেকে মিত্র ক্রসিং রোড, শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে মিটিং মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা থাকছে। কিন্তু এরপরেও শহরজুড়ে 'অভয়া'র বিচারের দাবি জানিয়ে চলছে আন্দোলন।
তবে কলকাতা পুলিশের এই নির্দেশিকা ঘিরে বিতর্ক রয়েছে। এই প্রসঙ্গে বর্ষীয়ান বামনেতা সুজন চক্রবর্তী আগেই জানান, মানুষ গর্জে ওঠেছে। আন্দোলন করছে। আর তা আটকাতেই এহেন নির্দেশ (RG Kar Hospital-Kolkata Police) জারি করা হচ্ছে। কার্যত একই বক্তব্য শোনা গিয়েছিল বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তুব বাগচীর বক্তব্যেও।
এক বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেতা জানিয়েছিলেন, সরকার আন্দোলনে (RG Kar Hospital-Kolkata Police) ভয় পেয়েছেন। আন্দোলন গণ আন্দোলন পরিণত হয়েছে। আর তা আটকাতেই এমন নির্দেশিকা জারি করা হচ্ছে। যদিও পুলিশের একাংশের দাবি, আইনশৃঙ্খলা ঠিক রাখতেই এহেন পদক্ষেপ। তবে শুধু বাংলায় নয়, পূর্ব মেদিনীপুরেও স্কুলে পড়ুয়াদের-শিক্ষকদের মিছিল-স্লোগানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications