RG Kar Hospital-Kolkata Police: আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় মিটিং মিছিল নিষিদ্ধ করল কলকাতা পুলিশ

RG Kar Hospital-Kolkata Police: আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় মিটিং মিছিল নিষিদ্ধ! জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুলিশ। আরজি করে জুনিয়ার চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। দিন হোক কিংবা রাত, মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।

আর এর মধ্যেই বড় নির্দেশিকা কলকাতা পুলিশের (Kolkata Police Order)। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, হাসপাতাল সংলগ্ন এলাকায় কোনও মিটিং মিছিল করা যাবে না। এমনকি পাঁচ জনের বেশি কোনও জমায়েত করা যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। এহেন নির্দেশিকা ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে (RG Kar Hospital-Kolkata Police) ।

RG Kar

বাম নেতা সুজন চক্রবর্তীর দাবি, মানুষ গর্জে ওঠেছে। আন্দোলন করছে। আর তা আটকাতেই এহেন নির্দেশ (RG Kar Hospital-Kolkata Police) জারি করা হয়েছে। কার্যত একই বক্তব্য শোনা গিয়েছে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তুব বাগচীর বক্তব্যেও।

তিনি বলেন, সরকার আন্দোলনে ভয় পেয়েছেন। আন্দোলন গণ আন্দোলন পরিণত হয়েছে। এভাবে আটকানো সম্ভব নয় বলে দাবি বিজেপি নেতার। যদিও কলকাতা পুলিশের দাবি, শান্তি বজায় রাখতেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী, আজ ১৮ অগাস্ট থেকে আগামী ২৪ তারিখ পর্যন্ত এই নির্দেশিকা জারি থাকবে।

ভারতীয নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ অনুযায়ী এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আরজি কর সংলগ্ন অর্থাৎ বেলগাছিয়া রোড, জেকে মিত্র ক্রসিং রোড, শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে মিটিং মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, ঘটনার প্রতিবাদে আজ শনিবার ফের একবার রাত জাগছে শহর-কলকাতা। সিথি সহ শহরের বিভিন্ন অংশে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন মহিলারা। এমনকি নাট্যকর্মীদেরও একটি মিছিল আজ বের হয়েছে। যেটি রাতে আরজি কর হাসপাতাল পর্যন্ত গিয়েছে।

শুধু তাই নয়, সেখানে অবস্থানরত জুনিয়ার ডাক্তারদের পাশেও দাঁড়িয়েছেন তাঁরা। কলকাতা পুলিশের এহেন নিষেধাজ্ঞায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে তাঁদের মধ্যে। শুধু তাই নয়, রবিবারও একাধিক কর্মসূচি রয়েছে, আছে বেশ কয়েকটি মিছিও। যেগুলি আরজি কর হাসপাতাল পর্যন্ত যাওয়ার কথা রয়েছে। পুলিশের এই নির্দেশিকার পরে সেই কর্মসূচি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+