নিমতার ঘটনা পরিকল্পিত খুন, এদের ক্রিমিনাল ব্রেন, বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরের খুন হওয়া ব্যবসায়ীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন উত্তরবঙ্গ সফরে ছিলেন। সেখান থেকে সফর কাঁটছাঁট করে তিনি কলকাতা ফিরে আসেন। কলকাতা নেমেই তিনি পৌঁছে যান মৃত ব্যবসায়ীর বাড়িতে।

ভবানীপুর তাঁর বিধানসভা এলাকা। ব্যবসায়ী ভব্য লাখানি নিখোঁজ হয়েছিলেন। ভবানীপুর থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল পরিবার। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। বিরাটির নিমতা এলাকায় একটি বাড়ি থেকে দেহ উদ্ধার হয়।

Mamata Banerjee

খুন করে মৃতদেহ লোপাট করার চেষ্টা হয়েছিল। জলের ট্যাঙ্কের মধ্যে রেখে দেওয়া হয়েছিল মৃতদেহ। তারপর ওই ট্যাঙ্কের চারপাশ পাঁচিলের গাঁথনি তোলার কাজ শুরু হয়। মধ্য রাতে এই ঘটনায় সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশে খবর দেওয়া হয়। তারপরেই উদ্ধার হয় মৃতদেহ। অনিবার্ণ গুপ্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি ভব্য লাখানির ব্যবসায়িক সঙ্গী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তার বাড়ি যান। ব্যবসায়ীর স্ত্রী ও তার মায়ের সঙ্গে কথা বলেন। পাশে থেকে শান্তনা দেন। জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর দুই সন্তানই নাবালক। একজন দশম ও অন্যজন সপ্তম শ্রেণিতে পড়ে। একজনের আজও পরীক্ষা ছিল। তার মধ্যেই খবর আসে, বাবা আর নেই।

গোটা ঘটনায় শোকস্তব্ধ পরিবার। এলাকার প্রতিবেশীরাও এই খুনের ঘটনায় হতবাক৷ মুখ্যমন্ত্রী বলেন, একটা ছেলে কালও পরীক্ষা দিয়ে এসেছে। দুটো বাচ্চা ছেলে, মা ও স্ত্রী রয়েছে পরিবারে। স্বাভাবিকভাবে পুরো পরিবারটাই ভেঙে পড়েছে।"

মুখ্যমন্ত্রী বলেন, "নিমতার ঘটনা পরিকল্পিত খুন। এদের ক্রিমিনাল ব্রেন। পুলিশের রিপোর্ট থেকে দেখলাম। " তিনি আরও বলেন, আমি মনে করি এরা ক্রিমিনাল নয়। ক্রিমিনালের চেয়েও বড় ক্রিমিনাল।" এই ঘটনায় এখনও অবধি দুজনকে গ্রেফতার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কী না, তদন্ত করা হচ্ছে।

এই খুনের তদন্ত কলকাতা পুলিশের হোমিসাইড শাখা ও গুন্ডাদমন শাখা করছে। ব্যবসায়িক ঝামেলার থেকেই এই খুন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মিটিংয়ের জন্য তাকে ডাকা হয়েছিল নিমতায়।

সোমবার দুপুর একটা থেকে তিনটের মধ্যে এই খুন হয়েছে। এমনই মনে করছে পুলিশ। মদ্যপ অবস্থায় উইকেট দিয়ে মাথায় আঘাত করা হয়। তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। এরপর মৃত্যু নিশ্চিত করতে আরও একাধিক আঘাত করা হয়েছিল৷ মৃতের রক্তমাখা জামাকাপড় নিমতার একটি ধাপায় ফেলা হয়। উইকেটগুলিও ফেলে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+