নয়া পথ শিয়ালদহ স্টেশনে! বেলেঘাটা, শ্যামবাজার, সল্টলেকের যাত্রীদের জন্য দারুণ খবর! ধরা যাবে আরও দ্রুত ট্রেন
Sealdah Railway Station: দেশের অন্যতম ব্যস্ততম স্টেশন শিয়ালদহ। লোকাল তো বটেই, একাধিক দূরপাল্লার ট্রেনও এই স্টেশন থেকে চলাচল করে। প্রত্যেকদিন প্রায় কয়েক লাখ যাত্রী যাত্রা করে থাকে। এই অবস্থায় বড় পদক্ষেপ শিয়ালদহ ডিভিশনে। এবার স্টেশনে যাত্রী ঢোকা বেরনোর জন্য নতুন আরও একটি পথ খুলে দেওয়া হচ্ছে। কুম্ভমেলা চলাকালীন দিল্লি স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়।
হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু পর্যন্ত হয়। এই ঘটনার পরেই যাত্রী সুরক্ষা নিয়ে রেল প্রশ্নের মুখে পড়ে যায়। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করে রেলওয়ে। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল স্টেশনের পথ! জরুরি অবস্থায় দ্রুত যাতে যাত্রীদের বের করে দেওয়া সম্ভব হয় সেজন্য বিকল্প পথ যাতে তৈরি করা হয় সেই সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়।

আর শিয়ালদহের (Sealdah Railway Station) মতো গুরুত্বপূর্ণ স্টেশনে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কথা মাথায় রেখেই শিয়ালদহ রেল স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরনোর জন্য চালু হচ্ছে নয়া পথ। রেলের একটি পরিসংখ্যানকে তুলে 'বর্তমানে'র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, শিয়ালদহ স্টেশন হয়ে প্রত্যেকদিন ১২ থেকে ১৮ লাখ যাত্রী যাত্রা করে থাকেন। বিপুল যাত্রী চাপ।
আর তাই বিকল্প একটি পথ খুবই প্রয়োজন বলে মনে করেন রেল শীর্ষ আধিকারিকরা। বিশেষ করে হঠাত জরুরি পরিস্থিতিতে যাতে যা খুলে দ্রুত বের করে দেওয়া সম্ভব হবে। আর সেই কথা মাথায় রেখেই স্টেশনে নতুন পথ তৈরি। যা দিয়ে যাত্রীরা সহজেই ঢোকা-বেরনো করতে পারবেন।
যা খবর, শিয়ালদহ স্টেশনের ২১ নম্বর প্ল্যাটফর্মের কাছে পার্সেলের সন্নিকটে তৈরি হয়েছে নতুন পথ। বিকল্প এই রাস্তা দিয়ে শিয়ালদহ সাউথ কিংবা মেইন শাখার ট্রেন ধরতে অতি দ্রুত পৌঁছে যেতে পারবেন যাত্রীরা, এমনটাই দাবি সেই সংবাদমাধ্যমের। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতিতে স্টেশন থেকে বেরনোর আরও একটি রাস্তা খোলা থাকবে বলেও জানানো হয়েছে।
রেল আধিকারিকদের কথা অনুযায়ী, নয়া পথ যাত্রীদের দারুণ সুবিধার হবে। বিশেষ করে যারা বেলেঘাটা, শ্যামবাজার, সল্টলেকের দিকে যান সেই সমস্ত যাত্রীরা এতে উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে। বহু মানুষকে হেঁটে শিয়ালদহ স্টেশনে পৌঁছতে হয়। এক্ষেত্রে সেই সমস্যা মিটবে বলেও মনে করা হচ্ছে।
ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দীপক নিগম (শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) জানিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে নবনির্মিত পথটি। ভারতীয় রেলের কাছে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা সবার আগে। স্টেশনে ঢুকতে কিংবা বেরনোর ক্ষেত্রে সুবিধা হবে। এতে দুর্ঘটনা কমবে, নিরাপ্পত্তা বাড়বে বলেও দাবি শীর্ষ ওই আধিকারিকের।












Click it and Unblock the Notifications